কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০২:০৮ এএম
আপডেট : ১৯ মে ২০২৬, ০২:১২ এএম
অনলাইন সংস্করণ

আরবদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করার ঘোষণা ট্রাম্পের  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কয়েকটি আরব দেশের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন সামরিক হামলা স্থগিত করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ চলছে।

সোমবার (১৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধেই হামলার সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে আসা হয়েছে। খবর বিবিসির।

তিনি আরও বলেন, তাকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের জন্য ‘খুবই গ্রহণযোগ্য’ একটি সমঝোতার হতে যাচ্ছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।’

একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি গ্রহণযোগ্য কোনো চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যেকোনো মুহূর্তে ‘পূর্ণমাত্রার বড় হামলা’ চালাতে প্রস্তুত।

ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।

গত সপ্তাহে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ বন্ধে আলোচনা অচল হয়ে পড়ায় সময় দ্রুত ফুরিয়ে আসছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সম্পর্কিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও মাঝে মধ্যে বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা ঘটেছে।

এদিকে ইরান এখনো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে।

অন্যদিকে, ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র দেশটির বন্দরগুলো অবরোধ করে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কালবেলা/এএমএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১০

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১১

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১২

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১৩

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৪

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৫

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৬

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৭

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৮

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৯

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২০
X