কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার নেবে ট্রাম্প প্রশাসন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ডের আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের আগাম জামানত নেওয়ার প্রস্তাব বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। স্বল্প আয়ের বিদেশিদের অভিবাসন নিয়ন্ত্রণের জন্য এ পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

দ্য টেলিগ্রাফের বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশ থেকে স্থায়ী অভিবাসী ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে জামানত নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এই জামানতের পরিমাণ ১ লাখ ডলার পর্যন্ত হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, শুরুতে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ নীতি চালু করা হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, আবেদনকারীদের আগাম জামানত জমা দিতে হবে। ব্যক্তিভেদে এ অঙ্ক ভিন্ন হতে পারে। পরে তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে সেই অর্থ ফেরত পাবেন। তবে নাগরিকত্ব পেতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই জামানত এক ধরনের আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করবে। এতে করে গ্রিন কার্ডধারী যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের আর্থিক ব্যয় বহন করতে ব্যর্থ হলেও সরকার ঝুঁকিতে পড়বে না।

বিশ্লেষকদের মতে, এ ধরনের উচ্চ অঙ্কের জামানত বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোর আবেদনকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। উন্নত আয়ের আশায় যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক অনেকেই এত বড় অঙ্কের অর্থ জোগাড় করতে পারবেন না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১১

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১২

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৩

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৪

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৬

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৭

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৮

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৯

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

২০
X