কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলে বন্দুক নিয়ে যেতে পারবেন শিক্ষক, যুক্তরাষ্ট্রে বিল পাস

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে পাঠদান করছেন শিক্ষক। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের একটি স্কুলে পাঠদান করছেন শিক্ষক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসিতে শিক্ষকরা বন্দুক নিয়ে স্কুলে যেতে পারবেন। এ সংক্রান্ত একটি বিল মঙ্গলবার (২৩ এপ্রিল) পাস হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শিক্ষকরা স্কুলে বন্দুক নিয়ে যেতে পারবেন। বন্দুক সঙ্গে রাখার সুযোগের মধ্যে অধ্যক্ষ ও স্কুলের কর্মকর্তারাও রয়েছেন। তবে তা গোপনে নিজের কাছে রাখতে হবে। আইন প্রণেতারা বলছেন, আত্মরক্ষার অধিকার নিশ্চিতের জন্যই এ সিদ্ধান্ত হয়েছে।

গত বছর ন্যাশভিলের স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে তিন শিশুসহ ছয়জন নিহত হন। তখন থেকে একটি পক্ষ শিক্ষকদের কাছে অস্ত্র রাখার অনুমতি চাইছিল।

জানা গেছে, বিলটি পাসের পর রিপাবলিকান গভর্নর বিল লি-র কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর তা আইনে পরিণত হলেই শিক্ষকদের কাছে বন্দুক রাখা যাবে।

তবে এতে কয়েকটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে। স্কুলে বন্দুক নেওয়ার আগে স্কুল কর্তৃপক্ষের অনুমতি লাগবে। আগেভাগে জানাতে হবে পুলিশকে। এ ছাড়া অদক্ষরা বন্দুর সঙ্গে রাখতে পারবেন না। তাকে প্রতি বছর ৪০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে।

যুক্তরাষ্ট্রের অর্ধেক অঙ্গরাজ্যে স্কুলের কর্মী ও শিক্ষকরা স্কুলের মাঠে আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে পারেন। টেনেসিতে এ সুযোগ ছিল না। এর পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা চলছিল।

টেনেসির আইনসভায় বিলটি ৬৮ ভোটে পাস হয়েছে। বিলটি যখন পাস হচ্ছে, তখন দর্শক গ্যালারিতে বিক্ষোভ চলছিল। তারা এর বিরোধিতা করে ‘আপনাদের হাতে রক্ত লেগে থাকবে’ বলে স্লোগান দিচ্ছিল।

আইনসভায় রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। এ দলের নেতা রিয়ান উইলিয়ামস বলেছেন, অঙ্গরাজ্যজুড়ে বন্দুক হামলার ঘটনা থামানোর চ্যালেঞ্জ নিয়ে কাজ চলছে।

ডেমোক্র্যাটরা এ বিলের বিরোধী। তারা আন্দোলন উসকে দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১০

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১২

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৩

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৪

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৫

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৭

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৮

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৯

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

২০
X