কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০১:৫২ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

৪ বছরের ছেলেকে ৪১ বার ছুরিকাঘাত করেন মা

নিহত শিশু এরিয়েল গার্সিয়া। ছবি : সংগৃহীত
নিহত শিশু এরিয়েল গার্সিয়া। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সন্তান হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার চার বছর বয়সী ছেলেকে ৪১ বার ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ ও আদালতের বরাতে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, জ্যানেট গার্সিয়া (২৭) নামের ওই মায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ শুক্রবার আদালত আমলে নিয়েছে। তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওয়াশিংটনের এভারেটে সন্তানদের নিয়ে বসবাস করেন জ্যানেট। ২৭ মার্চ তিনি তার ছেলে এরিয়েল গার্সিয়াকে তীক্ষ্ণ ও ধারাল কিছু দিয়ে আঘাত করেন। প্রাথমিকভাবে পুলিশ ১৬টি আঘাত শনাক্ত করে। পরে ময়নাতদন্তে ৪১ বার ছুরিকাঘাত করার বিষয়টি নিশ্চিত হয়।

পুলিশ জানায়, জ্যানেটের এক প্রতিবেশী রক্তের দাগ দেখে পুলিশকে জানান। পরে পুলিশ তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত স্থানে কম্বলে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

এদিকে মায়ের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও আনা হয়েছে। শিশুটির দাদি পুলিশকে এ ব্যাপারে জানিয়েছেন।

দাদির নাম প্রকাশ না করে পুলিশ জানায়, ঘটনার কয়েক দিন আগে দাদি পুলিশের দ্বারস্থ হন। তিনি দাবি করেন, দুই সন্তানের জননি জ্যানেট দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শিশুদের দ্রুত সেফ হোমে নেওয়া দরকার।

ওই মায়ের আরেক শিশুর বয়স ৭ বছর। সেও মায়ের আগ্রাসী আচরণের কথা পুলিশকে জানায়। শিশুটি বলে, তার মা তাকে মারধর করতেন। খুব বকতেন।

পুলিশ এ ব্যাপারে আরও তদন্ত করছে। অভিযুক্ত মা কারাগারে রয়েছেন। তিনি দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১০

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১১

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১২

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৩

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১৪

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৫

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৭

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৮

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৯

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

২০
X