কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ

পুঁজিবাজারে একচেটিয়া দাপট বীমার

পুঁজিবাজারে একচেটিয়া দাপট বীমার

কয়েক মাস ধরে দেশের পুঁজিবাজারে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে বীমা খাতের দাপট। গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৬৮ কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ৮৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বীমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে তিনটির দাম। বাকিগুলোর দাম ফ্লোর প্রাইসের কারণে অপরিবর্তিত ছিল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচকের পতন লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৫৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, দর কমেছে ৯৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৩টির। ডিএসইতে ৯৪৭ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৬৯ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকার। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৮ পয়েন্টে। সিএসইতে ২১৫ প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দর বেড়েছে, কমেছে ৬৮টির এবং ৮১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X