স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

সবকিছু যদি ঠিক থাকতো তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতো বাংলাদেশ। তবে বর্তমানে আর সেই সম্ভাবনা নেই। নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশের সরে যাওয়াতে সুযোগ পাওয়া স্কটিশরা প্রথমবারের মতো কথা বলেছে টাইগারদের নিয়ে।

একেবারে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রুডি লিন্ডব্লেড বলেন, ‘অবশ্যই বাংলাদেশ দলের প্রতি আমাদের পুরো সহানুভূতি আছে। আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। এমনভাবে কেউই বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে।’

বাংলাদেশের কারণে সুযোগ পেয়েও এখন বিশ্বকাপেতেই মূল নজর স্কটল্যান্ডের। অল্প সময়ের মধ্যে ভারতের ভিসা পাওয়াই বড় চ্যালেঞ্জ তাদের জন্য। এখনো ফ্লাইট আর ভিসার প্রক্রিয়া শেষ হয়নি। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী জানান, এরই মধ্যে ক্রিকেটারদের জার্সি গোছানো শেষ।

বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে এখন গ্রুপ পর্বে লড়তে হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালির বিপক্ষে। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এই ‘লটারি’ লেগেছে স্কটিশদের। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে হবে তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X