তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০

সংঘর্ষের সময় ভাঙচুর করা হয় ঈদগাহের দেয়াল। ছবি : কালবেলা
সংঘর্ষের সময় ভাঙচুর করা হয় ঈদগাহের দেয়াল। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়া‌শে ঈদগাহ মাঠের সরকা‌রি খাস জায়গা নিয়ে দুপ‌ক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হ‌য়ে‌ছেন অন্তত ১০ জন। সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে ঈদগাহ্ মা‌ঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দেওড়া ইল্লাপাড়ার মো. ইদ্রিস আলী ও ইউসুফ আলীর পরিবারের মধ্যে গ্রামের ঈদগাহ মাঠের কিছু জায়গা নিয়ে বিরোধ চলছিল। তৎকালীন সাবেক ইউপি চেয়ারম্যান বিরোধ মীমাংসা করে দেন। পরে উভয়পক্ষ সরকারি দপ্তরে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জায়গায় মাপার জন্য ওই এলাকায় যান। সেখানে উপস্থিত দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ বিষয়‌ে কোনোপক্ষ থানায় অভিযোগ ক‌রে‌নি। অভি‌যোগ পে‌লে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X