রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : নাহিদ ইসলাম

লক্ষ্মীপুরে এনসিপির নির্বাচনী পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে এনসিপির নির্বাচনী পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাহাজ্জুদ নামাজ আদায় করে ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র জনগণ কোনোভাবেই সফল হতে দেবে না। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দেবে। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সবাই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে কেন্দ্র পাহারা দেবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের শাপলা কলি প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তাহাজ্জুদের পরই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে সিল মারার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্য আমাদের কাছে এসেছে। যারা আমাদের বাধা দিতে চাইবে, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের কঠোরভাবে প্রতিহত করবে।

তিনি ২০০১ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, আওয়ামী লীগ সাধারণ জনগণকে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার ইতিহাস মানুষ ভুলে যায়নি। কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড নামে বাস্তবে কিছুই নেই। এসব হলো প্রতারণার একটি প্যাকেজ, যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের প্রকৃত সংকট হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুরবস্থা, অর্থনীতিকে চাঙ্গা করা, ঋণখেলাপি ও লুটেরাদের আইনের আওতায় আনা এবং বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছে ‘শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে রেখেছে’। তার এই লজ্জাজনক বক্তব্যে প্রমাণ করে, কেন ১৭ বছর শেখ হাসিনাকে এ দেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি। ফ্যাসিবাদবিরোধিতার নামে বিভিন্ন দলে ফ্যাসিস্টের দোসররা থেকে গেছে, তাদের কারণে ইন্টারনাল বোঝাপড়ার কারণে বাংলাদেশের মানুষ ১৭ বছর মুক্তি পায়নি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতেই এনসিপি ও ১১ দলীয় জোট নির্বাচনী মাঠে রয়েছে।

রামগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইমরান হোসেনের সঞ্চালন পথসভায় আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম, কেন্দ্রীয় ছাত্র শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমির হাসান আল বান্না, খেলাফত মজলিসের আমির মিজানুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X