চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয় সভায় নেতারা। ছবি : কালবেলা
চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয় সভায় নেতারা। ছবি : কালবেলা

চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে সমন্বয় সভা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় দেওয়ানবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এ সভা হয়।

এতে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদিসহ জুলাই আন্দোলনের সব শহীদের হত্যাকারীরা আজও বিচারের বাইরে রয়ে গেছে। এই নির্মম হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। অবিলম্বে সুষ্ঠু বিচার নিশ্চিত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না এবং জাতি কখনো দায়মুক্ত হতে পারবে না।

সভায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না। চট্টগ্রাম মহানগরীর সব আসনের ১১ দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই দেশের মানুষ পরিবর্তন চায়। ৫ আগস্ট জুলাই আন্দোলনের শহীদের আকাঙ্ক্ষা ছিল চাঁদা-সন্ত্রাস-দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠন।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, খেলাফত মজলিসের মহানগর সভাপতি অধ্যাপক খুরশীদ আলম, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মহানগরী আমির মাওলানা জিয়াউল হোসাইন জিয়া।

আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মহানগর যুগ্ম সমন্বয়ক জোবায়ের হোসাইন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহানগর সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন আলম, আমার বাংলাদেশ পার্টির মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, বাংলাদেশ লেবার পার্টির মহানগর সভাপতি আলা উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি এসএম লুৎফর রহমান, খেলাফত মজলিস মহানগরের সহসভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা

জন্মদিনে নির্বাচনের ঘোষণা / নায়ক থেকে নেতা হওয়ার পথে কায়েস আরজু

সংস্কারের পর দ্রুত খুলে দেওয়া হবে জিয়া স্মৃতি জাদুঘর : মুক্তিযুদ্ধমন্ত্রী

চুক্তি হলে মোজতবা খামেনির সঙ্গে বৈঠকে আপত্তি নেই ট্রাম্পের

ব্রেকআপের জেরে অফিসে ঢুকে নারী সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

পদ্মায় বাসডুবি / যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম বাস্তবায়নে হতাহত নেই : নৌ মন্ত্রণালয়

সাংবাদিক কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি মারা গেছেন

আর্জেন্টাইন সমর্থকদের ফ্রি আইনি সেবার ঘোষণা আইনজীবীর

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা, পরিবেশ রক্ষার শপথ

১০

হাদির মামলার বাদী হওয়া নিয়ে মিথ্যাচার চলার দাবি বোনের

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ 

১২

হাইওয়ে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫

১৩

ডিভোর্স দিয়ে ১০৯ কোটি টাকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত নারী

১৪

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

১৫

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

১৭

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

১৮

ভিক্ষুকের ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডারকে পুলিশে দিলেন বিএনপি নেতারা

১৯

ফুটবলের ওপারে

২০
X