বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৯ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

কে এই রুস্তেম উমেরভ

রুস্তেম উমেরভ। ছবি : সংগৃহীত
রুস্তেম উমেরভ। ছবি : সংগৃহীত

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রুস্তেম উমেরভকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রুস্তেম উমেরভ ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের পরিচালক। প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিতে তার পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে। ৪১ বছর বয়সী উমেরভ তাতার মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি। এ সম্প্রদায়ের মানুষ তুর্কি বংশোদ্ভূত। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়াকে দখল করে নিলে অস্তিত্ব সংকটে পড়েন এ তাতার মুসলিমরা।

অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী উমেরভ বেসরকারি খাতে প্রথম কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৪ সালে ইউক্রেনের অন্যতম প্রধান মোবাইল অপারেটরে যোগদান করেন। ২০১৩ সালে তিনি তার নিজস্ব বিনিয়োগ কোম্পানি অ্যাস্টেম এবং অ্যাস্টেম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। উমেরভ ২০২০ সাল থেকে ইউক্রেনীয় সরকারের প্রতিরক্ষা সংক্রান্ত টাস্কফোর্সের সদস্য ছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের প্রধান হন। এটি এমন একটি সংস্থা, যা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে। তিনি এমন একটি প্রতিষ্ঠানকে ঘুরিয়ে দেওয়ার কৃতিত্ব পেয়েছেন, যা দুর্নীতি কেলেঙ্কারিতে মারাত্মকভাবে নিমজ্জিত হয়ে পড়ে। যুদ্ধের সময় রাষ্ট্রের জন্য রেকর্ড আয় বাড়াতে তিনি রাষ্ট্রীয় সম্পত্তির বিক্রয় পুনরায় চালু করেছিলেন। তিনি ব্ল্যাক সি শস্য চুক্তিসহ রাশিয়ার সঙ্গে বিভিন্ন আলোচনায়ও অংশ নেন। একজন ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে তার পরিচিতি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১০

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১১

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১২

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৩

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৪

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৫

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৬

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৮

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১৯

‘আমরা সবাই মেসিকে মিস করব’

২০
X