মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

নাজমুল পদত্যাগ না করায় হোটেলেই ক্রিকেটাররা, প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে অনড় অবস্থান নিয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালক নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ-এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ অনিশ্চয়তার মুখে পড়েছে।

ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আগেই আল্টিমেটাম দিয়েছিল—ঢাকা পর্বের ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সেই অবস্থান পুনর্ব্যক্তও করেছিলেন।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নাজমুল ইসলামের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না আসায় ক্রিকেটাররা তাদের সিদ্ধান্ত কার্যকর করেছেন। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে উপস্থিত হওয়ার কথা থাকলেও নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা এখনো টিম হোটেলেই অবস্থান করছেন।

বিপিএলের নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর অন্তত দুই ঘণ্টা আগে দলের মাঠে পৌঁছানোর কথা। তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ম্যাচ শুরুর কাছাকাছি সময়েও কোনো দলই মাঠে যাওয়ার প্রস্তুতি নেয়নি। এতে করে ঢাকা পর্বের প্রথম ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

বিস্তারিত আসছে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X