‎পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০১:২০ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অভিমানে ফাঁস নিলেন আসিফ‎

কলেজছাত্র আসিফ। ছবি : সংগৃহীত
কলেজছাত্র আসিফ। ছবি : সংগৃহীত

‎কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকার সঙ্গে অভিমান করে গলায় রশি পেঁচিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

‎কলেজছাত্র আসিফ (২৩) পেকুয়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শেখেরকিল্লা ঘোনা এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে এবং চট্টগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসিফের দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এ কথা প্রেমিকার পরিবারে জানাজানি হলে তার পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করতে চাপ প্রয়োগ করে। ঘটনার দিন রাতে আসিফকে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক বিচ্ছিন্ন করার কথা জানালে আসিফ অভিমান করে নিজ ঘরে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

‎আসিফের চাচা নাছির উদ্দীন জানান, সকালে চট্টগ্রাম কলেজে যাওয়ার কথা ছিল আসিফের। তার মা সকাল সাড়ে ৬টার দিকে আসিফকে তার রুম থেকে ডাকতে যায়। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় বেশ কয়েকবার ডেকে সাড়া না পেয়ে রুমের জানালা দিয়ে উঁকি দিয়ে আসিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

আসিফের মা বলেন, প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে ডাকার জন্য আমি আমার ছেলের রুমে যাই। দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি আমার ছেলে রশিতে ঝুলে আছে।

‎পুলিশ ঘটনাস্থল থেকে আসিফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) খাইরুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা মামলা রুজু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X