বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

ট্রাম্প কি অভিশংসনের আশঙ্কায় উদ্বিগ্ন

মধ্যবর্তী নির্বাচন
ট্রাম্প কি অভিশংসনের আশঙ্কায় উদ্বিগ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অবশ্যই জিততে হবে। জিততে না পারলে ডেমোক্র্যাটরা তাকে অভিশংসিত করবেন। গত মঙ্গলবার ওয়াশিংটনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে আপনাদের জিততে হবে। আর না জিততে পারলে ওরা (ডেমোক্র্যাট) আমাকে অভিশংসনের একটা কারণ খুঁজে পাবে।’

রয়টার্স অনলাইন ও আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে জিততে না পারলে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে ভাটা পড়বে, এমনকি কংগ্রেসে তদন্তের মুখোমুখি হতে পারেন ট্রাম্প। নির্বাচনের আগে তাই যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের মিত্রদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। জীবনযাপনের খরচ নিয়ে এরই মধ্যে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এমন অবস্থায় ট্রাম্প চাইছেন, নিজেদের বিরোধ ভুলে রিপাবলিকানরা যেন হাত মেলান।

রিপাবলিকানদের সতর্ক করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আগামী মধ্যবর্তী নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ৪৩৫ এবং সিনেটে ৩৩টি আসন অবশ্যই হাতে রাখতে হবে।’ তবে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে তার দলের জয়ের ব্যাপারে আশাবাদী। সম্মেলনে তিনি বলেন, ‘আমরা মধ্যবর্তী জয় ছিনিয়ে আনতে যাচ্ছি, যা দিয়ে ইতিহাস গড়ব, রেকর্ড ভাঙব।’

জীবনযাত্রার খরচ নিয়ে আলোচনা নেই: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় ট্রাম্পের ওপর নজর মার্কিন ভোটারদের। এ ঘটনার পর দেশের অভ্যন্তরীণ সমস্যা, যেমন মূল্যস্ফীতির দিকে নজর দেওয়ার জন্য চাপ বাড়ছে ট্রাম্পের ওপর। কিন্তু মঙ্গলবারের সম্মেলনে এসব ব্যাপারে ট্রাম্প কিছুই বলেননি। বরং তিনি দাবি করেন, ডেমোক্র্যাটদের তৈরি করা ওসব সমস্যা এখন তার ঘাড়ে এসে পড়েছে। ৮৪ মিনিটের লম্বা বক্তব্যে অবান্তর অনেক কথা বলেন ট্রাম্প। যেমন তিনি বলেন, ‘স্ত্রীর উপদেশে জনসম্মুখে নাচা বন্ধ করে দিয়েছি।’ এ ছাড়া কিছু বানোয়াট আলাপও উঠে আসে এ বক্তব্যে। যেমন তিনি দাবি করেন, গত সাত মাসে ওয়াশিংটনে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। অথচ ২০২৫ সালে ১২৭টি হত্যাকাণ্ড হয়েছে সেখানে। এমনকি ৩১ ডিসেম্বর রাতেও একজন খুন হন বলে জানিয়েছে ওয়াশিংটন পুলিশ। ট্রাম্প দাবি করেন, তিনি গলফ খেলার সুযোগ পান না; অথচ গত রোববারও তাকে গলফ মাঠে দেখা গেছে।

২০০৬ সাল থেকে প্রতিটি মধ্যবর্তী নির্বাচনে আসন খুইয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্টরা। তাই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে স্বাস্থ্য খাতে মনোযোগ দিতে রিপাবলিকান সদস্যদের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X