বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড দরপতনে ইরানের রিয়াল, ডলার ছাড়াল ১৪ লাখ ৭০ হাজার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের জাতীয় মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। অনানুষ্ঠানিক বাজারে এক মার্কিন ডলারের বিনিময়ে রিয়ালের দর দাঁড়িয়েছে প্রায় ১৪ লাখ ৭০ হাজার, যা দেশটির চলমান অর্থনৈতিক সংকটকে আরও গভীর করেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।

বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তথ্যমতে, মঙ্গলবার একই সময়ে ইউরোর দাম লেনদেন হয়েছে প্রায় ১৭ লাখ ২০ হাজার রিয়াল এবং ব্রিটিশ পাউন্ডের দর পৌঁছেছে প্রায় ১৯ লাখ ৯৪ হাজার রিয়ালে। দ্রুত মূল্যপতনের এই ধারা সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।

ডিসেম্বরের শেষ দিক থেকে রিয়ালের দর ব্যাপকভাবে ওঠানামা করছে। ওই সময় মুদ্রার তীব্র অবমূল্যায়ন তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভের সূচনা করে, যা পরে রাজনৈতিক অসন্তোষের রূপ নেয়। মূল্যস্ফীতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এই ক্ষোভকে আরও উসকে দিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে সরকার কিছু নতুন আর্থিক সহায়তা ও স্বস্তিমূলক পদক্ষেপের কথা ঘোষণা করেছে। তবে এর মধ্যেই মৌলিক পণ্য আমদানিতে ব্যবহৃত ভর্তুকিপ্রাপ্ত বৈদেশিক মুদ্রার প্রবেশাধিকার সীমিত করেছে কর্তৃপক্ষ। সরকারের ভাষ্য, এই ব্যবস্থা অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানোর জন্য নেওয়া হয়েছে।

তবে সমালোচকদের মতে, ভর্তুকিভিত্তিক এই বৈদেশিক মুদ্রা ব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে বাজারে অসামঞ্জস্য তৈরি হয়েছে এবং কিছু গোষ্ঠী অবৈধ সুবিধা পেয়েছে। একই সঙ্গে এই নীতির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কার্যকরভাবে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, রিয়ালের সাম্প্রতিক দরপতন কেবল মুদ্রাবাজারের সংকট নয়, বরং এটি ইরানের সামগ্রিক অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে জনঅসন্তোষ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X