স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

হ্যাটট্রিক করে বিপিএলে মৃত্যুঞ্জয়ের অনন্য কীর্তি

মৃত্যুঞ্জয় চৌধুরী। ছবি : সংগৃহীত
মৃত্যুঞ্জয় চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে হ্যাটট্রিকের তালিকায় যোগ হলো আরেকটি স্মরণীয় অধ্যায়। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দুর্দান্ত এক স্পেলে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন রংপুর রাইডার্সের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী । এর মাধ্যমে বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে দুইবার হ্যাটট্রিক করার অনন্য কীর্তি গড়লেন তিনি।

দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস ১৯.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয়। ইনিংসের একেবারে শেষ দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মৃত্যুঞ্জয়। শেষ তিন বলে একে একে মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান ও বিলাল সামিকে ফিরিয়ে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। এই স্পেলেই নোয়াখালীর ইনিংসের ইতি ঘটে।

এই হ্যাটট্রিক ছিল বিপিএলের ইতিহাসে মোট ১০ম হ্যাটট্রিক এবং মৃত্যুঞ্জয় হলেন নবম বোলার, যিনি এই কীর্তিতে নাম লেখালেন। এর আগে ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সিলেট সানরাইজার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এবার রংপুর রাইডার্সের জার্সিতে একই কীর্তি গড়ে নিজের নামটি আলাদা করে তুললেন ডানহাতি এই পেসার।

বাংলাদেশি বোলারদের স্বীকৃত টি–টোয়েন্টিতে হ্যাটট্রিকের হিসাবেও মৃত্যুঞ্জয়ের নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এখন পর্যন্ত বাংলাদেশি বোলারদের মোট আটটি হ্যাটট্রিকের মধ্যে মৃত্যুঞ্জয় দু’বার এই কীর্তি গড়েছেন। একমাত্র অন্য বোলার হিসেবে দুইবার হ্যাটট্রিকের নজির আছে আল-আমিন হোসেনের।

চলতি বিপিএলে এর আগে নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানাও একটি হ্যাটট্রিক করেছিলেন। ফলে একই আসরে দুইটি হ্যাটট্রিকের সাক্ষী হলো এবারের বিপিএল।

সব মিলিয়ে, গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠাণ্ডা মাথার বোলিং আর টানা তিন বলে তিন উইকেট—মৃত্যুঞ্জয়ের এই হ্যাটট্রিক শুধু একটি ম্যাচের ফল নয়, বরং বিপিএল ইতিহাসে তাকে স্থায়ীভাবে আলাদা করে রাখার মতো এক কীর্তি।

ক্র. বোলারের নাম দল প্রতিপক্ষ বছর
মোহাম্মদ সামি দুরন্ত রাজশাহী ঢাকা গ্ল্যাডিয়েটরস ২০১২
আল-আমিন হোসেন বরিশাল বুলস সিলেট সুপারস্টারস ২০১৫
আলিস আল ইসলাম ঢাকা ডায়নামাইটস রংপুর রাইডার্স ২০১৯
ওয়াহাব রিয়াজ কুমিল্লা ভিক্টোরিয়ানস খুলনা টাইটানস ২০১৯
আন্দ্রে রাসেল ঢাকা ডায়নামাইটস চিটাগং ভাইকিংস ২০১৯
মৃত্যুঞ্জয় চৌধুরী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সিলেট সানরাইজার্স ২০২২
শরিফুল ইসলাম দুর্দান্ত ঢাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০২৪
মঈন আলী কুমিল্লা ভিক্টোরিয়ান্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২০২৪
মেহেদী হাসান রানা নোয়াখালী এক্সপ্রেস সিলেট টাইটান্স ২০২৫–২৬
১০ মৃত্যুঞ্জয় চৌধুরী রংপুর রাইডার্স নোয়াখালী এক্সপ্রেস ২০২৫–২৬

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X