স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শীতকালীন দলবদলে বড় ঘোষণা দিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে—বোর্নমাউথের উইঙ্গার অঁতোয়ান সেমেনিয়ো এখন সিটির। প্রাথমিকভাবে ৬২.৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে (অ্যাড-অন মিলিয়ে সর্বোচ্চ ৬৪ মিলিয়ন) ২৬ বছর বয়সী এই তারকাকে দলে ভেড়াল এত্তিহাদ ক্লাবটি।

সেমেনিয়ো সিটির সঙ্গে পাঁচ বছর ছয় মাসের চুক্তিতে সই করেছেন, যা চলবে ২০৩১ সাল পর্যন্ত। বৃহস্পতিবার মেডিক্যাল সম্পন্ন করার পরই তাঁকে রেজিস্ট্রেশন করা হয়েছে। ফলে শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সেটার সিটির বিপক্ষে ম্যাচেই অভিষেকের সম্ভাবনা আছে তাঁর। পাশাপাশি কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষেও খেলতে পারবেন তিনি।

সিটির ফুটবল ডিরেক্টর হিউগো ভিয়ানা জানান, বোর্নমাউথে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ট্রান্সফার বাজারে সেমেনিয়ো ছিল ক্লাবের শীর্ষ অগ্রাধিকার। ভিয়ানা বলেন, “আমরা বিশ্বজুড়ে খেলোয়াড় পর্যবেক্ষণ করি। অঁতোয়ানই ছিল আমাদের সবচেয়ে পছন্দের। প্রিমিয়ার লিগে সে নিজেকে প্রমাণ করেছে—বিনয়ী, পরিশ্রমী এবং পেশাদার। আমাদের দলের জন্য সে আদর্শ।”

ঘানার এই আন্তর্জাতিক ফুটবলার সিটিতে ৪২ নম্বর জার্সি পরবেন—যে নম্বরটি একসময় ক্লাবের কিংবদন্তি ইয়াইয়া তৌরেও ব্যবহার করেছিলেন। চলতি মৌসুমে বোর্নমাউথের হয়ে প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ১০ গোল করে নজর কাড়েন সেমেনিয়ো।

নতুন ঠিকানায় এসে উচ্ছ্বাস লুকাননি সেমেনিয়োও। তিনি বলেন, “পেপ গার্দিওলার অধীনে গত এক দশকে সিটিকে দেখেছি—প্রিমিয়ার লিগে আধিপত্য, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও লিগ কাপে অসাধারণ সাফল্য। এই পর্যায়ে এমন ক্লাবে আসা আমার জন্য সৌভাগ্যের। উন্নতির জায়গা এখনও অনেক—এটাই সঠিক জায়গা।”

তিনি আরও যোগ করেন, “আমার সেরা ফুটবল এখনও আসেনি। সিটি চারটি প্রতিযোগিতিতেই লড়াইয়ে আছে। মৌসুমের দ্বিতীয় ভাগে দলকে শক্তভাবে এগিয়ে নিতে আমি অবদান রাখতে পারব বলে বিশ্বাস করি।”

সেমেনিয়োর আগমনে শিরোপা দৌড়ে ম্যান সিটির আক্রমণভাগ আরও বৈচিত্র্যময় ও ধারালো হলো—এখন দেখার অপেক্ষা, এত্তিহাদে তাঁর অধ্যায়ের শুরুটা কতটা ঝলমলে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X