বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

চুক্তির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে পতন

জ্বালানি
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলা থেকে ৩-৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমে গেছে। অবরোধের মুখে থাকা ভেনিজুয়েলার এই বিপুল পরিমাণ তেল যুক্তরাষ্ট্রে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

গতকাল বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৬০ ডলারের সামান্য বেশিতে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের দাম ১.৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৫৬.৪৪ ডলারে দাঁড়িয়েছে।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার ট্যাংকার ও সংরক্ষণাগারে আটকে থাকা প্রায় ৩০০ কোটি ডলার সমমূল্যের এই তেলের নিয়ন্ত্রণ থাকবে সরাসরি তার হাতে। এই অর্থ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে ব্যয় করা হবে বলে তিনি দাবি করেন। ট্রাম্প বলেন, স্টোরেজ শিপের মাধ্যমে এই তেল সরাসরি যুক্তরাষ্ট্রের বন্দরে নিয়ে আসা হবে।

গত শনিবার ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার কয়েকদিন পরই এ পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কাছে দেশটির তেল শিল্পে যুক্তরাষ্ট্র ও বেসরকারি কোম্পানিগুলোর জন্য পূর্ণ প্রবেশাধিকার চেয়েছেন। জ্বালানি সচিব ক্রিস রাইট এ চুক্তি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন।

ভেনেজুয়েলার এই তেল হস্তান্তরের ফলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে ভেনেজুয়েলার তেলের ৮০ শতাংশই যায় চীনে। এই সরবরাহ ব্যাহত হলে বেইজিংকে চড়া দামে তেল কিনতে হতে পারে।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর ভেনেজুয়েলার পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে। তেল হস্তান্তরের এই মার্কিন দাবি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ভেনেজুয়েলার জনগণের অধিকারের পরিপন্থি।

ভেনেজুয়েলার তেল শিল্প পুনর্গঠনে শেভরন, কনোকোফিলিপস এবং এক্সন মবিলের কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। তবে বিশাল বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় রয়েছে। রাইস্ট্যাড এনার্জির বিশ্লেষণ অনুযায়ী, ভেনেজুয়েলার জরাজীর্ণ অবকাঠামো মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত ১৫ বছর সময় এবং ১৮৫ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। ২৫ বছর আগে যেখানে দেশটি দৈনিক ৩৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করত, এখন তা নেমে এসেছে মাত্র ১০ লাখ ব্যারেলে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১০

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১২

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৩

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৪

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৫

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৬

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৯

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

২০
X