বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৮:৫১ এএম
প্রিন্ট সংস্করণ
সিএনএনকে বিশ্লেষক

ইরানের দ্রুত প্রতিক্রিয়া পরীক্ষায় ফেলেছে মার্কিন প্রতিরক্ষাকে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের দ্রুত পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক সামরিক বিশ্লেষক। গতকাল শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সাবেক কর্নেল সেড্রিক লেইটন।

মার্কিন সামরিক বিশ্লেষক সিএনএনের বেকি অ্যান্ডারসনকে বলেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে দ্রুত পাল্টা হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, তা এখন কঠিন পরীক্ষার মুখে পড়বে। একই সঙ্গে এটি ইরানের সামরিক সক্ষমতাও প্রদর্শন করছে। সেড্রিক লেইটন সিএনএনের বলেন, ‘কয়েক মাস ও বছর ধরে উপসাগরীয় অঞ্চলে যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, ইরানের এই পাল্টা হামলার মাধ্যমে সেটিই এখন আসল পরীক্ষায় পড়েছে।’ লেইটন বলেন, গোয়েন্দা তথ্য থেকে ইরানের পাল্টা হামলার সক্ষমতা সম্পর্কে কিছু ধারণা ছিল। তবে ইরানের এত দ্রুত প্রতিক্রিয়া কিছুটা বিস্ময়কর এবং এটি ইঙ্গিত দেয় যে, তারা এমন তীব্র হামলার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল।

তিনি বলেন, ‘ইরানের কাছে প্রায় ২ হাজার থেকে ৩ হাজারটি ক্ষেপণাস্ত্র আছে, যা তারা নিক্ষেপ করতে সক্ষম। তবে সমস্যা হলো, গোয়েন্দা তথ্য অনুযায়ী তাদের আগের মতো পর্যাপ্ত লঞ্চার (ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র) নেই।’ বিশেষজ্ঞদের ধারণা, গত বছরের জুনে হামলার আগে যে সংখ্যক লঞ্চার ছিল, এখন তার প্রায় এক-তৃতীয়াংশ রয়েছে।

মার্কিন এ বিশ্লেষক বলেন, ‘যদি এই তথ্য সঠিক হয়, তাহলে ধারণা করা যেত ইরানের প্রতিক্রিয়া কিছুটা দেরিতে আসবে। কিন্তু তারা প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত এবং বড় মাত্রায় জবাব দিতে পেরেছে।’

মার্কিন সামরিক বিশ্লেষকের ভাষায়, ‘আমি ভেবেছিলাম তারা জবাব দেবে; কিন্তু এত বড় মাত্রায় এবং এত দ্রুত নয়। স্পষ্টতই তারা আগে থেকেই প্রস্তুত ছিল।’

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X