মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শাসমুল হক টুকু। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শাসমুল হক টুকু। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শাসমুল হক টুকু বলেছেন, ‘আগামী নির্বাচন সাংবিধানিকভাবেই হবে, নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। বিশ্বের মোড়লরা একেকটি দেশকে একেকভাবে বিবেচনা করে কথা বলেন। একটি দেশের নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা সেই দেশের সংবিধান অনুযায়ী চলে। এক্ষেত্রে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা সমীচীন নয়। নির্বাচন কমিশন স্বাধীন, তাই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।

গতকাল শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমাদের চাপের বিষয়ে এসব কথা বলেন অ্যাডভোকেট শামসুল হক টুকু।

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদ শেষে সংবিধান সম্মতভাবেই একটি জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় ব্যবস্থাপনা করবে আর সাধারণ মানুষ ভোট দিয়ে একটি নতুন সরকার গঠনের সুযোগ দেবে, যা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। প্রতিটি রাজনৈতিক দলের ইচ্ছে থাকে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণে কাজ করবে। তাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, এটিই ডেপুটি স্পিকার হিসেবে আমার প্রত্যাশা।’

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল আলম টুকুকে গার্ড অব অনার দেয় পুলিশের একটি চৌকস দল। অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম ও গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।

অনুষ্ঠানে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবীন-প্রবীণ ছাত্রছাত্রীসহ শিক্ষক, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নবীন-প্রবীণ ছাত্রছাত্রীদের মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X