স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কোচকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ৩ ক্রিকেটার, জানা গেল কারণ

অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ এস. বেনকাটারামন। ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ এস. বেনকাটারামন। ছবি : সংগৃহীত

ভারতের পুদুচেরি জেলার পুদুচেরির ক্রিকেট সংস্থার (সিএপি) অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ এস. বেনকাটারামনকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে তিন ক্রিকেটার। চলমান সৈয়দ মুছতাক আলি ট্রফির দল থেকে বাদ পড়ায় ক্ষুদ্ধ হয়ে ওই তিন ক্রিকেটার আক্রমণ করে কোচের ওপর। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য প্রকাশ করে।

তিন ক্রিকেটারের দলগত আক্রমণে গুরুতর আহত হয়েছেন কোচ বেনকাটারামন। মাথায় ২০টি সেলাই করতে হয়েছে তার। গভীর ক্ষত আছে কাঁধেও। সিএপি কমপ্লেক্সের ইনডোর নেটের ভেতরে ঘটে এই নৃশংস হামলা। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সেদারাপেট থানার উপপরিদর্শক এস. রাজেশ আক্রমণ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কোচের কপালে ২০টি সেলাই দেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। অভিযুক্ত ক্রিকেটাররা পালিয়ে গেছে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।’

পুলিশের অভিযোগপত্রে, বেনকাটারামন আক্রমণকারী তিনজন স্থানীয় খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন। তারা হচ্ছেন জ্যেষ্ঠ ক্রিকেটার কার্তিকেয়ন জয়সুন্দরম এবং প্রথম শ্রেণির খেলোয়াড় এ. অরবিন্দরাজ ও এস. সন্থোষ কুমারন। এ ছাড়াও এই তিনজনকে উসকানির অভিযোগে তিনি ভারতিদাসন পুদুচ্চেরি ক্রিকেটার ফোরামের সচিব জি. চন্দ্রনকে দায়ী করেছেন।

অভিযোগপত্র অনুযায়ী, ক্রিকেটাররা তাদের রাজ্য টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়ার কারণে বেনকাটারামনের ওপর চড়াও হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১০

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১১

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১২

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৩

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৪

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৫

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৬

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৭

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৮

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৯

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

২০
X