ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

মাটি খননে আনা ভেকুসহ মোটরসাইকেলে আগুন

আগুনে জ্বলছে মাটি খননের কাজে ব্যবহৃত একটি ভেকু। ছবি : কালবেলা
আগুনে জ্বলছে মাটি খননের কাজে ব্যবহৃত একটি ভেকু। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে মাটি খননের কাজে ব্যবহৃত একটি ভেকু ও মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দীঘল গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় একটি পুকুর খননে অনুমোদন পাওয়ার পর সেখানে মাটি খননের ভেকু নিয়ে যাওয়া হয়। তবে এতে ফসলি কৃষি জমি নষ্ট হবে এমন অভিযোগে তাদের বাধা দেয় এলাকাবাসী। বিকেলের দিকে এ নিয়ে সংঘাতের ঘটনাও ঘটে। রাতে ফের সেখানে মাটি খনন চেষ্টা করলে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সেখানে গিয়ে খননকাজের জন্য আনা ভেকু ও পাশে রাখা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে যায়।

ধামরাই ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুব্রত সাহা বলেন, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দীঘল গ্রামে ভেকু ও মোটরসাইকেল আগুনের খবর আসে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। তবে স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে কাজে বাধা দেন। পরে অল্প কিছু কাজ করে ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে আসে বলে জানান তিনি।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা বলেন, একটি মোটরসাইকেল ও ভেকু আগুনে পুড়ে গেছে ও তিনটি ড্রাম ট্রাকে ভাঙচুর করা হয়েছে। আমি ঘটনাস্থলে এসে দেখি কয়েক শতাধিক মানুষ। ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হলে উত্তেজিত জনতা ড্রাম ট্রাকেও আগুন ধরিয়ে দিত। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে জানা গেছে, ভেকুটি মাটি কাটার জন্য নিয়ে এসেছিল। তবে খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) পরিদর্শন করেছেন।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব বলেন, এ জমি নিয়ে দুপক্ষের বিরোধের জেরে একটি ভেকু ও মোটরসাইকেল আগুন দিয়েছে। মূলত একপক্ষকে পুকুর করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কারণ ওই জমিতে কোনো ফসল উৎপাদন না হওয়ায় তাদের অনুমতি দেওয়া হয়। তবে তাদের শর্ত দেওয়া হয়েছিল ওই জমির মাটি কোথাও বিক্রি করা যাবে না। কিন্তু আজকে ড্রাম ট্রাক এবং ভেকু নিয়ে এলে উত্তেজিত লোকজন আগুন দেয়। তবে উভয় পক্ষকেই আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১০

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১১

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১২

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৩

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৫

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৬

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৭

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৮

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৯

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

২০
X