রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

তথ্যমন্ত্রীর পক্ষে কোরবানির মাংস বিতরণ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিভিন্ন এতিমখানা এবং দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এ মাংস দেওয়া হয়। গতকাল শনিবার উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় কোরবানির মাংস বিতরণ করেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ইমরান শরীফ ইমু।

এ সময় উপস্থিত ছিলেন মরিয়ম ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা আওয়ামী লীগের সদস্য শওকত হোসেন সেতু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সহসভাপতি পারভেজ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলী শাহ, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মুমিনুল হক ময়ুর, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এমরান হোসেন, দপ্তর সম্পাদক নূর হোসেন জয়, সদস্য আরিফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন বাদশা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. ইমতিয়াজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক তানভীর হোসেনসহ ইউনিয়ন-ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ জানান, মাংস বিতরণের জন্য উপজেলার বিভিন্ন জনাকীর্ণ স্থান পোমরা, পদুয়া ইউনিয়নের সোমবাইজ্জা হাট ও দশমাইল মুক্তিযোদ্ধা বাজার, রাণীরহাট, ধামাইরহাট, মরিয়মনগর চৌমুহনী, পৌরসভার মোহাম্মদপুর, সরফভাটা ইত্যাদি চত্বরকে নির্ধারণ করা হয়। পরে সেখানে গরু কোরবানি করে মাংস স্থানীয় দুস্থ ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X