স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাবা-ছেলেকে একাদশে রেখে অনন্য কীর্তি নোয়াখালীর

বাবা মোহাম্মদ নবীর সঙ্গে হাসান ইসাখিল। ছবি : সংগৃহীত
বাবা মোহাম্মদ নবীর সঙ্গে হাসান ইসাখিল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক বিরল ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি দলে বাবা ও ছেলে একসঙ্গে একাদশে জায়গা পেলেন—আর সেই কীর্তির অংশীদার হলো নোয়াখালী এক্সপ্রেস।

আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং তার ছেলে হাসান ইসাখিলের আগে ঘরোয়া ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামলেও, একই দলের জার্সিতে একসঙ্গে খেলার সুযোগ হয়নি কখনো। অবশেষে বিপিএলের মঞ্চে সেই অপেক্ষার অবসান ঘটাল নোয়াখালী এক্সপ্রেস।

চলতি আসরে নিলামের বাইরে সরাসরি চুক্তিতে নবী ও হাসানকে দলে নেয় নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল—কবে একাদশে একসঙ্গে দেখা যাবে বাবা-ছেলেকে। একাধিক ম্যাচ পার হলেও সেই দৃশ্য অধরাই ছিল।

শেষ পর্যন্ত নিজেদের অষ্টম ম্যাচে এসে ইতিহাস গড়ার সিদ্ধান্ত নেয় নোয়াখালী। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দিনের দ্বিতীয় ম্যাচে একই একাদশে রাখা হয় মোহাম্মদ নবী ও হাসান ইসাখিলকে।

টস জিতে নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ইনিংসের শুরুতেই সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে নামেন হাসান ইসাখিল—আর ডাগআউটে থেকে ছেলের খেলা দেখেন বাবা মোহাম্মদ নবী। এই দৃশ্য শুধু ম্যাচের নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইতিহাসেরও এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১০

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১১

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১২

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৩

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৪

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৫

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৭

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৯

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০
X