গোবিন্দ দেব, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

রাস্তায় জলাবদ্ধতা যত্রতত্র আবর্জনা

জগন্নাথপুর পৌরসভা
রাস্তায় জলাবদ্ধতা যত্রতত্র আবর্জনা

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে। প্রতিদিন ঘটছে সাধারণ মানুষের প্রাণহানি। আর এই সময়েই সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা কর্তৃপক্ষের ড্রেন পরিষ্কার না থাকা, বাসাবাড়ির জমা ময়লা পরিষ্কার না করার কারণে পৌরসভায় বাসুদেব বাড়ি এলাকায় বসবাসরত মানুষ চরম দুর্ভোগে জীবনযাপন করছেন। খাল দখল করে বড় বড় বিল্ডিং করার ফলে পানি যাওয়ার পথ বন্ধ। উপজেলা প্রশাসন খাল নির্ধারণ করে চিহ্ন দেওয়ার পরও পৌর কর্তৃপক্ষ পানি নিরসনে কাজ করছে না।

এদিকে রাস্তায় জমে থাকা পানি আর বাসাবাড়ির ময়লা থেকে জীবাণুবাহী মশা ও কীটপতঙ্গের প্রভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত ড্রেন পরিষ্কার ও বাসা-বাড়ির ময়লা সরিয়ে নেওয়ার জন্য পৌরসভাকে অবহিত করলেও পৌরসভার পাঠানো লোকদের অতিরিক্ত টাকা প্রদান করতে হয় বলে অভিযোগ রয়েছে।

সরেজমিন দেখা যায়, জগন্নাথপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসুদেব বাড়ির রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তা দিয়ে মানুষসহ যানবাহন চলাচলের অনুপযোগী। আর জমে থাকা পানিতে মশার উপদ্রব লক্ষ করার মতো। ফলে এলাকাটি রয়েছে ডেঙ্গু ঝুঁকিতে।

এদিকে সংযোগ সড়কে পানি জমে থাকার কারণে মানুষের চলাচল করতেও অসুবিধা হচ্ছে। ইতোমধ্যে স্কুলে ছাত্রছাত্রীরা পড়েছে বিপাকে। জমা পানি সরানোর কোনো ব্যবস্থা না নেওয়ায় এবং মশার ওষুধ না ছিটানোর ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জগন্নাথপুর পৌরসভার দায়িত্বরত পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজার বিকলেষ চক্রবর্তী জানান, ময়লা সরিয়ে নিতে দেরি হচ্ছে। আমরা দ্রুত বাসাবাড়িতে জমে থাকা ময়লা সরিয়ে নেব।

জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র জানান, বাসুদেব বাড়ির রাস্তার খাল বন্ধ থাকার কারণে পানি সরতে সমস্যা হচ্ছে। আমরা প্রশাসনের উদ্যোগে খাল চিহ্নিত করেছি। যারা খাল দখল করে নিয়েছে, তাদের বলা হয়েছে সরকারি জায়গা ছাড়ার জন্য। মশার ওষুধ দেওয়ার জন্য লোক যাবে বলে জানান তিনি।

জগন্নাথপুর পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার বললেন, আমরা দ্রুত সময়ের মধ্যে ড্রেনের কাজ শুরু করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X