গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৯:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

বিয়ের চার ঘণ্টা আগে বিদ্যুৎস্পর্শে সেনাসদস্যের মৃত্যু

স্বপন দে। ছবি: কালবেলা
স্বপন দে। ছবি: কালবেলা

কনের বাড়িতে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল হবু বর। বেশ কিছু অতিথি চলেও গিয়েছিলেন কনের বাড়িতে। বরকে বরণ করে নেওয়ার আয়োজন চলছিল কনের বাড়িতে। বিয়ের লগ্ন ছিল শুক্রবার রাত ১০টায়; কিন্তু এর চার ঘণ্টা আগে বিদ্যুৎস্পর্শে মারা যান বর সেনাসদস্য স্বপন দে (২৫)। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামের। স্বপন ওই গ্রামের মৃত দিপক চন্দ্র দের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

মৃত সেনাসদস্যের ভগ্নিপতি ননী নাগ জানান, উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামের সঞ্জয় করের মেয়ে কনা করের সঙ্গে তার বিয়ের কথা ছিল। বরকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান বিকেলে বরের বাড়িতে আসেন। তাদের আপ্যায়নও করানো হয়। ৯টি মাইক্রোবাসে ৮০ জন বরযাত্রী কনের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে আলোকসজ্জার বাতিতে সমস্যা দেখা দিলে তাতে বিদ্যুৎ সরবরাহ করতে যান স্বপন। এ সময় বাতির বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X