কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

রেমিট্যান্সের টাকা জালিয়াতি চক্রের নারীসহ গ্রেপ্তার ৫

রেমিট্যান্সের টাকা জালিয়াতি চক্রের নারীসহ গ্রেপ্তার ৫

ঢাকার কেরানীগঞ্জে রেমিট্যান্সের টাকা জালিয়াতি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৮ হাজার টাকা, আটটি রিয়া স্লিপ এবং ইসলামী ব্যাংকের ১২টি নকল ক্যাশ মেমো উদ্ধার করা হয়। গতকাল রোববার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। জানা গেছে, কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার সোশ্যাল ইসলামী ব্যাংক শাখায় বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের টাকা ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর হুবহু নকল করে নকল পেমেন্ট স্লিপ ব্যবহার করে জালজালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ করে এ চক্রের সদস্যরা। পুলিশ সুপার জানান, চক্রটি বিভিন্ন সময়ে দেশের পাঁচটি ব্যাংকের ১১টি শাখা থেকে মোট ৭০ লক্ষাধিক টাকা জালজালিয়াতির মাধ্যমে তুলে নিয়েছে বলে স্বীকার করেছে। সর্বশেষ গত ৩ মে হাসনাবাদ শাখা থেকে ৫ লাখ ৮৬ হাজার টাকা তুলে নিলে ব্যাংক কর্তৃপক্ষ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করে। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ, গাজীপুর ও ডিএমপি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১০

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১১

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১২

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৩

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৪

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৫

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৬

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৮

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

২০
X