জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

হোতাদের বিচার দাবি বিএফইউজের

সাংবাদিক নাদিম হত্যা
হোতাদের বিচার দাবি বিএফইউজের

জামালপুরের সাংবাদিক নাদিমকে হত্যার পর এখন তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। নাদিমের পরিবারের যদি কিছু হয়, এর দায় স্থানীয় এমপিকে নিতে হবে, উপজেলা চেয়ারম্যানকে নিতে হবে, উপজেলা আওয়ামী লীগকেও নিতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এসপি এবং ওসিকেও দায়দায়িত্ব নিতে হবে। জামালপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জের পাটহাটি মোড়ে (নাদিমের হত্যাকাণ্ডস্থল) হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশে তিনি এসব বলেন। উপজেলা আওয়ামী লীগের কমিটিতে রাজাকারের সন্তান শীর্ষক খবর প্রকাশকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সম্পাদক ইসমাইল হোসেন বাবলু তালুকদারের রোষানলে পড়েন সাংবাদিক নাদিম, এর জেরে হামলারও শিকার হয়েছিলেন তিনি। এ বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনবেন বলে জানান বুলবুল। বিএফইউজে আয়োজিত সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরাম এবং জামালপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের নেতা ও সাংবাদিকরা অংশ নেন। বিএফইউজের বর্তমান সভাপতি ওমর ফারুক বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার-হানাদাররা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। একই কায়দায় একাত্তরের প্রেতাত্মারা সাংবাদিক নাদিমকেও হত্যা করেছে। এ সময় সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X