গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০১:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ যুব ঐক্য ও ছাত্র ঐক্য পরিষদের যৌথ সম্মেলন

বাংলাদেশ যুব ঐক্য ও ছাত্র ঐক্য পরিষদের যৌথ সম্মেলন

ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই—এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার যৌথ প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গতকাল শুক্রবার শহরের কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির মাতৃ-অঙ্গনে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয়সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির খুদে শিক্ষার্থীরা। আলোচনার শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কান্তি পাল।

উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি রণজিত বকসী সূর্য।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল।

অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক চঞ্চল সাহা।

সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার আহ্বায়ক সুমন চক্রবর্তী ও ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার আহ্বায়ক মানিক কুমার বর্মণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১০

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১২

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৪

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৫

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৬

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৭

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৮

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৯

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

২০
X