রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপি জামায়াতসহ ২২ দল চায় জাতীয় পার্টির বিচার

সর্বদলীয় বৈঠক
বিএনপি জামায়াতসহ ২২ দল চায় জাতীয় পার্টির বিচার

ফ্যাসিবাদী শক্তি হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার দাবি করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদসহ ২২টি রাজনৈতিক দল।

গতকাল সোমবার রাতে রাজধানীর বিজয়নগরে আলরাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ২২ দলের সভা থেকে এ দাবি জানানো হয়। সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

জানা গেছে, জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধ ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরের ওপর হামলার প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে এই সর্বদলীয় বৈঠক ডাকে দলটি।

গণঅধিকার পরিষদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সভায় ঐকমত্যের ভিত্তিতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো—৪৮ ঘণ্টার মধ্যে নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার করা; ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা এবং নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সভায় অংশগ্রহণকারী অধিকাংশ রাজনৈতিক দল ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানায়। তবে দু-একটি দল বিরোধিতা করায় শেষ পর্যন্ত এ দাবি গৃহীত হয়নি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আনোয়ার শাহাদাৎ টুটুল, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র আব্দুল কাদের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার, নাগরিক ঐক্যের কবির হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X