রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

অতিরিক্ত সচিবের ৯০ পদ শূন্য, তবু নেই পদোন্নতি

চার বছর পরও পদোন্নতি পাচ্ছে না ২০তম ব্যাচ
ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়মিত পদোন্নতি হওয়ার রেওয়াজ রয়েছে। এই রেওয়াজ রক্ষা করতে গিয়ে অতীতে পদের চেয়ে বেশিসংখ্যক পদোন্নতি দেওয়ার ঘটনাও আছে। কিন্তু বর্তমানে ৯০টির বেশি অতিরিক্ত সচিব পদ শূন্য থাকলেও এ পদে পদোন্নতি দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। এতে অর্ধশতাধিক দপ্তর-সংস্থার প্রধানের পদ পূরণ করা যাচ্ছে না। এ ছাড়া কর্মকর্তা সংকটের কারণে অনেক অতিরিক্ত সচিবকে দু-তিনটি অনুবিভাগের দায়িত্ব সামলাতে হচ্ছে। ফলে প্রশাসনে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচকে নিয়মিত হিসেবে বিবেচনায় নিয়ে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির উদ্যোগ নিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) একাধিকবার বৈঠকও করেছে। এমনকি প্রধান উপদেষ্টার নির্দেশও ছিল দ্রুত পদোন্নতির কার্যক্রম শেষ করার। পদোন্নতির প্রজ্ঞাপন জারির উদ্যোগও নিয়েছিল জনপ্রশাসন। কিন্তু হঠাৎ এই পদোন্নতি আটকে যায়। এতে পদোন্নতিপ্রত্যাশী কর্মকর্তারা হতাশ হয়ে পড়েন। দ্রুত পদোন্নতির প্রজ্ঞাপন জারি না হলে তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার আভাস মিলেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে অতিরিক্ত সচিবের পদ ৪১৮টি। এসব পদের বিপরীতে অতিরিক্ত সচিব আছেন ৩২৮ জন। বাকি ৯০টি অতিরিক্ত সচিবের পদ শূন্য। এ ছাড়া বর্তমানে গ্রেড-১ পদ আছে ৫১টি। কিন্তু কর্মরত আছেন মাত্র ১৩ জন। গ্রেড-১-এর ৩৮টি পদ শূন্য। আগামী বছরের জুন নাগাদ আরও ৭০ জন অতিরিক্ত সচিব অবসরে যাবেন। ফলে সংকট আরও বাড়বে। এজন্য দ্রুত অতিরিক্ত সচিব পদোন্নতি দিয়ে প্রশাসনিক স্থবিরতা কাটানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

জনপ্রশাসন বিশেষজ্ঞ মো. ফিরোজ মিয়া কালবেলাকে বলেন, প্রশাসনে কখনোই পদ ফাঁকা রাখা যাবে না। এতে করে একদিকে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হবে। অন্যদিকে পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দেবে। ফলে সাধারণ মানুষ তাদের প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হবে। সুতরাং যেসব পদ ফাঁকা অর্থাৎ অতিরিক্ত সচিবের পদগুলো দ্রুত পদোন্নতির মাধ্যমে পূরণ করা জরুরি। তিনি আরও বলেন, পদোন্নতির যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি না দেওয়াটাও কিন্তু অনিয়ম। সুতরাং এ বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।

জানা গেছে, অতিরিক্ত সচিব পদোন্নতির জন্য প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচকে নিয়মিত হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হওয়া ইকোনমিক ক্যাডারসহ এ ব্যাচে পদোন্নতির যোগ্য কর্মকর্তা প্রায় ৩০০ জন। এ ছাড়া অতীতে পদোন্নতি বঞ্চিত (লেফট আউট) কর্মকর্তা আছেন আরও ৪০ জন। এসএসবির বৈঠকে তাদের কর্মজীবনের নথিপত্র পর্যালোচনা করা হয়েছে। তবে এ ব্যাচ থেকে ২০১৮ সালের নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) পদে দায়িত্ব পালনকারী ৪৩ জনকে ওএসডি করা হয়েছে। তাদের পদোন্নতি দেওয়া হবে না বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এ ছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিব (পিএস) ছিলেন ২৫ থেকে ৩০ জন। তাদের বিষয়েও গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়সহ যারা বিভিন্ন রাজনৈতিক নিয়োগ পেয়েছিলেন তাদেরও পদোন্নতি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাদের সংখ্যা ৩০ জনের মতো। তবে অতীতে বঞ্চিত ছিলেন এবং লেজুড়বৃত্তিক রাজনীতিতে যুক্ত ছিলেন না, কিন্তু নিয়মিত পদোন্নতি পেয়েছেন—এমন কর্মকর্তাদের পদোন্নতি দেবে বর্তমান সরকার।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রাবার বোর্ড, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, পাট অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, জাতীয় নদী রক্ষা কমিশন, কৃষি বিপণন অধিদপ্তর, হাইড্রোকার্বন ইউনিট, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, প্রধান বিস্ফোরক পরিদপ্তরসহ অর্ধশতাধিক দপ্তর সংস্থার শীর্ষপদ শূন্য রয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি বড় মন্ত্রণালয়ে দু-তিনটি অনুবিভাগের দায়িত্ব একেকজন অতিরিক্ত সচিবের কাঁধে। ফলে এসব অনুবিভাগে কাজের ব্যাঘাত ঘটছে। মূলত অতিরিক্ত সচিব স্বল্পতার কারণেই এমন দৃশ্য দেখা যাচ্ছে। আগামী ৭ মাসের মধ্যে আরও ৭০ জন অতিরিক্ত সচিব অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। এতে করে অতিরিক্ত সচিবের সংকট আরও বাড়বে।

জনপ্রশাসনের পরিসংখ্যান বলছে, বিসিএস নবম ব্যাচ যুগ্ম সচিব পদোন্নতির দুই বছর ৮ মাস পর ২০১৭ সালে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছিলেন। পূর্ববর্তী পদোন্নতির মাত্র এক বছরের মাথায় তারা পদোন্নতি পান। ১০ ব্যাচের কর্মকর্তারা যুগ্ম সচিব হওয়ার তিন বছর চার মাসের মাথায় অতিরিক্ত সচিব হয়েছিলেন। ১১তম ব্যাচ যুগ্ম সচিব হওয়ার দুই বছর ১১ মাসের মাথায় অতিরিক্ত সচিব হন। ১৩তম ব্যাচ যুগ্ম সচিব হওয়ার দুই বছর ৯ মাসের মাথায় পদোন্নতি পেয়েছিলেন। ১৫তম ব্যাচের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হতে সময় লেগেছিল সাড়ে ৩ বছর। ১৭তম ব্যাচ যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হওয়ার সুযোগ পেয়েছিলেন তিন বছর ১১ মাস পর। ১৮তম ব্যাচ যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হয়েছিলেন ২০২৪ সালে। এ ব্যাচের সময় লেগেছিল তিন বছর ১০ মাস। কিন্তু ২০তম ব্যাচ যুগ্ম সচিব হওয়ার পর চার বছর পেরিয়ে গেলেও পদোন্নতির খবর নেই। এ ব্যাচের আগের ব্যাচ ১৮ মাস আগে অতিরিক্ত সচিব হয়। এ নিয়ে ২০তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ, হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হককে ফোন করা হলেও তার সাড়া মেলেনি। একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে ফোন করে পদোন্নতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X