কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
প্রিন্ট সংস্করণ
সালাহউদ্দিন জানালেন

তারেক রহমান শিগগির ফিরবেন

তারেক রহমান শিগগির ফিরবেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির লন্ডন থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বের হয়ে গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তবে তারেক রহমান ঠিক কবে দেশে ফিরবেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানাননি সালাহউদ্দিন আহমদ।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘তিনি শিগগির চলে আসবেন, ইনশাআল্লাহ।’

স্থায়ী কমিটির গতকাল রাতের বৈঠকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২০০৮ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তারেক রহমান। তারপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি। তারেক রহমানের বিরুদ্ধে প্রায় শখানেক মামলা ছিল। এর মধ্যে পাঁচটি মামলায় তার সাজাও হয়েছিল। অবশ্য বিএনপি নেতাদের দাবি, এসব মামলা করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে, যার সব অভিযোগই ছিল সাজানো। চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ায় আদালত থেকে একে একে সব মামলা থেকে মুক্ত হন তারেক রহমান।

বিএনপির গতকাল রাতের স্থায়ী কমিটির বৈঠক প্রসঙ্গে দলের এই সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটি আমাদের রেগুলার মিটিং। রাজনৈতিক আলোচনা, নির্বাচনভিত্তিক বিভিন্ন আলোচনা, নির্বাচনে প্রচারের বিভিন্ন কৌশল—এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি।’

গতকালের এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় বলে দলের দায়িত্বশীল আরেক নেতা কালবেলাকে জানিয়েছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে চাইলে স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ জানান, তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদেরসহ সংশ্লিষ্ট অন্যদের অবগত করবেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১০

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১১

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১২

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৩

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৪

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

১৫

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১৬

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১৭

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১৮

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

২০
X