ভ্রাম্যমাণ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জিয়াউল হক রিপন। ছবি : কালবেলা
জিয়াউল হক রিপন। ছবি : কালবেলা

চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউল হক রিপনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩ জুন) আড়াইহাজার উপজেলা যুবদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ জুন) স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে জিয়াউল হক রিপন চাঁদা দাবি এবং চাঁদা না দিলে মালিককে হুমকি প্রদান করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ এবং রাজনৈতিক মহলে তোলপাড়ের সৃষ্টি করে।

ছবি : সংগৃহীত

ভিডিওটি আড়াইহাজার উপজেলা যুবদলের নজরে আসলে বুধবার উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম ও সদস্যসচিব খোরশেদ আলম ভূঁইয়ার অনুমতিক্রমে এবং দপ্তর সম্পাদক সাদেকুর রহমান সাদেকের স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

উপজেলা যুবদল কর্তৃক প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে, বিএনপির নীতি, আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউল হক রিপনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ বা দলীয় কর্মকাণ্ড না রাখার জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্যসচিব খোরশেদ আলম ভূঁইয়া বলেন, জিয়াউল হক রিপনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর প্রাথমিক সত্যতা পাওয়ায় তার পদ স্থগিত করে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠন একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক ধারা বিশ্বাস করে। এখানে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুযোগ কারও নেই। দলের শৃঙ্খলা ও নীতি রক্ষায় আমরা সবসময় আপসহীন এবং অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X