শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
রংপুর ব্যুরো
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

আমরা সরে গেলেই সরকারের পরাজয়

জি এম কাদের
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জি এম কাদের। ছবি: সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জি এম কাদের। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি এ মুহূর্তে সরে গেলে নির্বাচন আর নির্বাচন থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, ‘আমরা যদি নির্বাচন থেকে সরে যাই, তাহলে সরকারের পরাজয় হবে। এখনো সিদ্ধান্ত নিইনি। তবে নির্বাচনের ট্রেন একবার চালু হলে হঠাৎ করে তো বন্ধ হয় না। আমরা নির্বাচন একেবারেই বন্ধ করতে পারব—এ রকম মনে হচ্ছে না। দেখা যাক অবস্থা বুঝে ব্যবস্থা।’

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রংপুর সদরের হরিদেবপুর এলাকায় নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি সরে দাঁড়াবে কি না—এমন প্রশ্নে জি এম কাদের বলেন, ‘যখন ব্যাপকভাবে সবাই চলে যায়, তখন তো একটা চাপ তৈরি হবে। আমরা দেখতে চাই শেষ পর্যন্ত কী হয়। সরকার এখন পর্যন্ত আশাবাদী তারা আমাদের নির্বাচন পর্যন্ত রাখতে পারবে। দেখা যাক কী হয়।’

তিনি বলেন, ‘আমরা পার্লামেন্টে থাকতে চাই। পার্লামেন্টের ফাংশনের ওপর কাজ করতে চাই। সরকার এটাতে আগ্রহী। তারা বলেছে, আসেন আমরা নির্বাচন সঠিকভাবে করব। এখন ওরা যদি সেটা বাস্তবে দেখাতে না পারে, তাহলে যারা নির্বাচন বর্জন করেছে তারাই জয়ী হলো। মানে, তারা (বিএনপি) বলবে জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচনে গেছে, এখন তারা বিশ্বাসের ফল পেয়েছে। তাহলে তাদের জন্য জয় আর সরকারের জন্য পরাজয়।’

হঠাৎ জাপার প্রার্থীরা সরে দাঁড়াত শুরু করেছেন—এ প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহার সব নির্বাচনে হয়, এবারও হয়েছে। এবারের রাজনীতির পরিস্থিতিটা কিছুটা ঘোলাটে হওয়ায় কাভারেজ নেওয়ার জন্য প্রেসের সামনে এসে স্টেটম্যান দেয়। এটাকে আমরা শৃঙ্খলাবিরোধী মনে করি। এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

রংপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন জি এম কাদের। গতকাল বিকেলে সিটি করপারেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে পথসভা করেন। এ সময় তিনি বলেন, ‘আমরা দলকে টেকানোর জন্য নির্বাচনে আছি। যারা ভোটবর্জন করেছে, তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের রাজনীতি নিজস্ব রাজনীতি, জনগণের রাজনীতি। আমাদের পরিষ্কার কথা, জনগণ আমাদের শক্তি, আমরা জনগণের পক্ষে কাজ করব। কারও পক্ষে নয়, কারও বিপক্ষে নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X