কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ক্যারিবীয়ান সাগরে আবারও ট্যাংকার জব্দ

সমুদ্রে চলাচলরত জাহাজ। ছবি : সংগৃহীত
সমুদ্রে চলাচলরত জাহাজ। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট আরেকটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর বৈঠকের আগ মুহূর্তে ট্যাংকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মার্কিন কর্মকর্তারা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেব এটি জব্দ করা ষষ্ঠ জাহাজ। এসব জাহাজের বিরুদ্ধে ভেনেজুয়েলার তেল পরিববহন করার অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, ক্যারিবীয় সাগরে এই জব্দ অভিযান চালানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড ভোররাতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, মোটর/ট্যাংকার ভেরোনিকা কোনো বাধা ছাড়াই আটক করা হয়েছে। তাদের দাবি, জাহাজটি ক্যারিবীয় অঞ্চলে নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত ‘কোয়ারেন্টাইন’ অমান্য করে চলাচল করছিল।

সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ভেনেজুয়েলা থেকে যে তেল বের হবে, তা অবশ্যই যথাযথ ও আইনসম্মত সমন্বয়ের মাধ্যমে হবে।

শিপিং নথি ও ট্যাংকারট্র্যাকার্স ডটকমের তথ্য অনুযায়ী, গায়ানা-নিবন্ধিত আফ্রাম্যাক্স ট্যাংকার ভেরোনিকা জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলার জলসীমা থেকে খালি অবস্থায় রওনা দিয়েছি। তবে এটি সাম্প্রতিক দিনে অন্য জাহাজগুলোর মতো আর ফেরেনি।

ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলা নীতি অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে চাপ বাড়ানোর অংশ হিসেবে এই জব্দ অভিযান শুরু হয়। এর পর ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার তেলসম্পদের ওপর যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকাল নিয়ন্ত্রণ রাখতে চায় এবং দেশটির জরাজীর্ণ তেল শিল্প পুনর্গঠনে ১০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা রয়েছে।

এদিকে ওয়াশিংটন আরও বহু ভেনেজুয়েলা-সংযুক্ত ট্যাংকার জব্দের জন্য আদালতের পরোয়ানা চেয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন একাধিক সূত্র। লক্ষ্যবস্তু জাহাজগুলোর অনেকগুলোই নিষেধাজ্ঞার আওতাভুক্ত বা তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ, যা ইরান, রাশিয়া বা ভেনেজুয়েলা থেকে তেল পরিবহনে উৎস গোপন করে।

পানামা, কুক আইল্যান্ডস ও গায়ানার সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ হওয়া বেশিরভাগ জাহাজ ভুয়া পতাকা ব্যবহার করছিল বা তাদের নিবন্ধন আগেই বাতিল হয়েছিল।

এর আগে গত সপ্তাহে, আটলান্টিক পাড়ি দিয়ে দুই সপ্তাহের বেশি ধাওয়ার পর একটি রুশ পতাকাবাহী তেল ট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, এটি একটি রুশ সাবমেরিন ছায়া দিচ্ছিল। এ ঘটনায় মস্কো তীব্র নিন্দা জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X