কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০১:৫৮ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

কিংস পার্টির কথা অস্বীকার হাফিজের

কিংস পার্টির কথা অস্বীকার হাফিজের

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ‘কিংস পার্টি’র খ্যাতি পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) সঙ্গে নিজের এবং ক্রিকেটার সাবিক আল হাসানের সম্পৃক্ততার খবর ‘সঠিক নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, তাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি গ্রহণ করেননি।

গতকাল মঙ্গলবার দুপুরে বনানীর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে উল্টো প্রশ্ন করে মেজর হাফিজ বলেন, ‘কী করেছি আমি? বিএনএমে যোগ দিয়েছি? দল ভেঙেছি? এটা তো পরিষ্কার যে, আমাকে নতুন দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি সেটা গ্রহণ করিনি।

এখন অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘এটা তো গোপন কোনো কিছু না। আমাকে অ্যাপ্রোচ করেছেন তারা (বিএনএম ও সরকারের কিছু লোক), আমি প্রস্তাব গ্রহণ করি নাই, বিএনপিতে রয়েছি।’ তিনি আরও বলেন, ‘অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাই সাকিবকে আমার কাছে নিয়ে আসেন। সাকিব রাজনীতিতে যোগদানের ইচ্ছা ব্যক্ত করেন। তিনি দেশের গৌরব, বিশ্বসেরা অলরাউন্ডার। কোনোদিন রাজনীতি করেন নাই, তিনি রাজনীতি করতেই পারেন। কিন্তু আমি তাকে কোনো উৎসাহ দিইনি। আমি যোগদান না করায় তিনিও তার পথ বেছে নিয়েছেন। সম্পূর্ণ পাতানো এই নির্বাচনে তিনি এমপি হয়েছেন, এটি তার বিষয়। এ নিয়ে যে কাল্পনিক সংবাদ প্রকাশিত হয়েছে, এটা সঠিক নয়।’

হাফিজ উদ্দিন বলেন, ‘এত দিন পরে সাকিব ও আমার সম্পর্কে যে মিথ্যা প্রচার করেছে, এতে আমি মর্মাহত হয়েছি। দেশে কত অপকর্ম করে যাচ্ছে বর্তমান সরকার। একতরফা ডামি নির্বাচন করল, দেশের ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট চলছে, সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের কোনো কূলকিনারা হচ্ছে না—এ নিয়ে তো কোনো রিপোর্ট ওইসব পত্রিকায় কিছু দেখি না। আমার মনে হয়, সরকারের বিভিন্ন অপকর্ম লুকিয়ে রেখে জনগণের দৃষ্টি অন্যত্র সরাতেই আমার বিরুদ্ধে এই বিএনএম সৃষ্টির কাল্পনিক কাহিনি তৈরি করেছে। সব মিথ্যাচার।’

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। রাজনীতি অত্যন্ত নোংরা। নির্বাচনের সময় নানা কলাকৌশল হয়। যে দলই ক্ষমতায় থাকে, তারা চেষ্টা করে প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিছু লোক বাগিয়ে এনে নিজেদের দলে বা অন্য কোনো দলে সন্নিবেশ করে নির্বাচনী বৈতরণী পার হতে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কয়েকজন পরিচিত কর্মকর্তা নতুন দল গঠনের পরামর্শ দিয়েছিলেন। তাদের বলেছি, রাজনীতিতে কোনো শর্টকাট নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই সরকারি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যোগাযোগ করা শুরু করেছিলেন। তারা ভেবেছিলেন যে, বিএনপি ত্যাগ করার জন্য আমি উন্মুখ। কিন্তু ‘আমি তাদের বলেছিলাম, আমার পক্ষে ৩২ বছর পর দল ত্যাগ করা সম্ভব নয়। আমি শারীরিকভাবে অসুস্থ। শিগগির রাজনীতি থেকে অবসর নেব।’

হাফিজ উদ্দিন বলেন, ‘বিএনপিতে কাউন্সিল হয় না, তা নিয়ে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছি। কিন্তু খালেদা জিয়াকে নিয়ে কখনো কোনো অসৌজন্যমূলক কথা বলিনি।’ জাতিসংঘের মধ্যস্থতায় নির্বাচন হলে বিএনপির জন্য ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধে নিজের ভূমিকা, রাজনীতি, মন্ত্রিত্ব, কারাদণ্ড ইত্যাদি নিয়ে কথা বলেন দুইবারের মন্ত্রী ও ছয়বারের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘তার মতো ৮০ বছর বয়স্ক বীর মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানো হলো মার্চ মাসে। সেটা মিথ্যা মামলায়। এটা তাকে ব্যথিত করেছে।’ তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ, আমি জনতা ব্যাংকের গাড়ি পুড়িয়েছি। মামলাটি পুলিশের। সাক্ষীও পুলিশ।’ ৩২ বছর আগে জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় অনেক লুটেরাকে প্রতিরোধ করার কথাও বলেন এই বিএনপি নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১০

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১১

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১২

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৩

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৪

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৭

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৮

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৯

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

২০
X