রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ককটেল ফাটিয়ে বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার চেষ্টা বিএসএফের

শিশুমারা বিএসএফ ক্যাম্প। ছবি : কালবেলা
শিশুমারা বিএসএফ ক্যাম্প। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ককটেল ফাটিয়ে জমশের আলী নামের বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

সোমবার (১২ জানুয়ারি) আনুমানিক সকাল ৭টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব গাছবাড়ী সীমান্তের হলহলিয়া নদীর কাছে সীমান্তে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও সীমান্তের স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকাল ৭টার দিকে আন্তর্জাতিক ১০৫১-১০৫২ নম্বর মেইন পিলার এলাকার পূর্ব গাছবাড়ী হলহলিয়া নদীর তীরবর্তী এলাকার গম ক্ষেতে পাখি তাড়ানোর জন্য গেলে জমশের আলী নামের বাংলাদেশি কৃষককে ধরার জন্য ভারতের আসাম রাজ্যের শিশুমারা ক্যাম্পের বিএসএফের ৬ সদস্য ককটেল ফাটিয়ে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। পরে সীমান্তে বসবাসকারী লোকজনের চিৎকারে বিএসএফ পিছু হটে। এ নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মুঠোফোনে ভুক্তভোগী জমশের আলী কালবেলাকে বলেন, বর্ডারের কাছে আমার গম ক্ষেতে পাখি তাড়ানোর জন্য গেলে ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আমাকে ধরার চেষ্টা করে। পরে এলাকার লোকজন হৈহুল্লোড় করলে ককটেল ফাটিয়ে বিএসএফ চলে যায়। এতে আমরা আতঙ্কে রয়েছি। দাঁতভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান কালবেলাকে বলেন, জমশের আলী নামের এক ব্যক্তি বর্ডারের কাছে তার জমিতে গেলে ভারতের বিএসএফ তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সীমান্তের লোকজন চিৎকার করলে ককটেল বিস্ফোরণ করে তারা পিছু হটে।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে জামালপুর ৩৫ বিজিবি অধীন সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের কোম্পানি কোমান্ডার মোনায়েম কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

অপরদিকে একই দিন ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর মেইন পিলার এলাকায় গুলি ছুড়ে বাংলাদেশি মিস্টার আলী (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X