কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

ইইউর বিশেষ প্রতিনিধি আসছেন আগামী সপ্তাহে

ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। ছবি: সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। ছবি: সংগৃহীত

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি ঢাকা ও টোকিওর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আগামী ২৩-২৪ জুলাই বাংলাদেশ সফর করবেন। এদিকে আগামী ২৪ জুলাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, জাপানি মন্ত্রী নিশিমুরা আগামী ২৩ জুলাই ঢাকায় বাংলাদেশ-জাপান ট্রেড সামিটে যোগ দেবেন। তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে পৃথক বৈঠক করবেন। সফরকালে তার উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মেট্রোরেল ভ্রমণের কথা রয়েছে। নিশিমুরা ঢাকায় জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (জেসিআইএডি) সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এপ্রিলে জাপান সফর করেন। সেসময় দুই প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) সম্ভাবনা নিয়ে জয়েন্ট স্টাডি গ্রুপের প্রথম বৈঠক সফলভাবে আয়োজনের জন্য স্বাগত জানান এবং এর ধারাবাহিক অগ্রগতি আশা করেন। জাপানি মন্ত্রীর সফরে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রস্তাবিত ইপিএ সইয়ের বিষয়ে একটি যৌথ গবেষণার ফল নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে মানবাধিকার ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে আগামী ২৪ জুলাই বাংলাদেশে আসছেন ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এ সফরের সময় তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ইইউর এই বিশেষ প্রতিনিধি মানবাধিকার ইস্যুতে সরকার ও বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১০

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১১

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১২

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৩

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৪

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৫

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৬

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৭

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৮

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৯

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

২০
X