কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:২২ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০২:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

শাহজালালে প্রাণে রক্ষা সাড়ে ৪শ যাত্রীর

অনুমতি ছাড়া রানওয়েতে বিমান
শাহজালালে প্রাণে রক্ষা সাড়ে ৪শ যাত্রীর

এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) অনুমতি ছাড়াই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনাগামী একটি উড়োজাহাজ। ততক্ষণে অনুমতি নিয়েই নভোএয়ারের একটি উড়োজাহাজ রানওয়েতে অবতরণ করছিল। এতে ভয়াবহ সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলেও এটিসির দ্রুত পদক্ষেপে শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন দুই ফ্লাইটের অন্তত সাড়ে চারশ যাত্রী। গত মঙ্গলবার ঘটে এ ঘটনা। বিমানবন্দর সূত্রে মিলেছে এই তথ্য। শুধু তাই নয়, মদিনা বিমানবন্দরে নেমেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি ভুল জায়গায় পার্কিং করেন দুই পাইলট। একাধিক ভুলের কারণে এরই মধ্যে দুই পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিষয়টি জানতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে বিদেশ রয়েছেন বলে জানান। বিষয়টি নিয়ে বিমানের জনসংযোগ বিভাগে যোগাযোগ করা হলেও সেখান থেকে ওই বিষয়ে কিছু বলতে অপারগতার কথা জানানো হয়। শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, গত মঙ্গলবার বিমানবন্দরের রানওয়েতে নভোএয়ারের একটি ফ্লাইট অবতরণ করতে চাইলে বিমানবন্দরের এটিসি সেটিকে অনুমতি দেয়। নভোএয়ারের ফ্লাইটের অবতরণের ঠিক আগ মুহূর্তে এটিসির অনুমতি ছাড়াই বিমানের ঢাকা থেকে মদিনাগামী একটি ফ্লাইট রানওয়েতে

ঢুকে পড়ে এবং উড্ডয়নেরও প্রস্তুতি নেয়। তখন পুরো বিমানবন্দরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত এটিসির দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা মেলে। এটিসির একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, পরিস্থিতির ভয়াবহতা আন্দাজ করে আগের উড্ডয়ন ক্লিয়ারেন্স নির্দেশ বাতিল করে নভোএয়ারের উড়োজাহাজটিকে আকাশে চক্কর দেওয়ার (গো অ্যারাউন্ড) নির্দেশ দেওয়া হয়। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বলেন, মদিনাগামী বিমানের বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের উড়োজাহাজে ৪১৯ যাত্রী ছিলেন। ফ্লাইটের অপারেশনাল কমান্ডে ছিলেন ক্যাপ্টেন শাহদাত হোসেন এবং ফার্স্ট অফিসার ছিলেন ক্যাপ্টেন মো. জামাল। এদিকে ঘটনার পর মঙ্গলবার রাতেই বিমানের সেফটি বিভাগ থেকে বিষয়টি অবগত করে শিডিউলিং বিভাগে চিঠি দেওয়া হয়। চিঠিতে বিমানের ফ্লাইট সেফটি বিভাগের প্রধান ক্যাপ্টেন এনামুল হক তালুকদার স্বাক্ষর করেন। ওই চিঠিতে বলা হয়েছে, একই দিন মদিনা বিমানবন্দরে অবতরণের পর ভুল জায়গায় বিমান পার্কিং করেন বিমানের ওই দুই পাইলট। একাধিক ভুলের কারণে দুই পাইলটকে ফ্লাইট সিডিউলিংয়ে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (পাবলিক রিলেসন্স) তাহেরা খন্দকারকে ফোনে পাওয়া যায়নি। পরে জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে তারা অবগত নন বলে এড়িয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X