কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০২:১৭ এএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৮:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

বাচ্চু ১১০ কোটি টাকার জমির দাম দেখান ১৫ কোটি

শেখ আবদুল হাই ওরফে বাচ্চু। ছবি: সংগৃহীত
শেখ আবদুল হাই ওরফে বাচ্চু। ছবি: সংগৃহীত

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চু নিজ নামে এবং তার স্ত্রী ও ছেলেমেয়ের নামে মাত্র ১৫ কোটি ২৫ লাখ টাকায় ঢাকার ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ৩০ কাঠা জমি কিনেছিলেন। যার প্রকৃত দাম ছিল ১১০ কোটি টাকা। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার অভিযোগপত্রে (চার্জশিট) এ তথ্য উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, জমির দাম কম দেখিয়ে ৯৪ কোটি ৭৫ লাখ টাকা মানি লন্ডারিং করেছেন আবদুল হাই, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।

সোমবার আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে আবদুল হাইসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। অন্য আসামিরা হলেন তার স্ত্রী শিরিন আক্তার, ভাই শেখ শাহরিয়ার ওরফে পান্না, মেয়ে শেখ রাফা হাই, ছেলে শেখ ছাবিদ হাই ও দলিলদাতা আমিন আহমেদ।

ক্যান্টনমেন্ট বাজার এলাকার আমিন আহমেদ নামের এক ব্যক্তির কাছ থেকে ২০১২ সালের আগস্ট মাসে দুটি দলিলে ৩০ কাঠার কিছু বেশি জমি কেনেন শেখ আবদুল হাই বাচ্চু। পরে আমিনকে তিনি ব্যাংকের ১৩৪টি পে-অর্ডারের মাধ্যমে ৭৮ কোটি ৫০ লাখ এবং নগদ ৩১ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করেন। তবে কেনা জমির মূল্য কম দেখিয়ে ৮ লাখ ৫২ হাজার টাকা রাজস্ব ফাঁকি দেন আবদুল হাই। এ ঘটনায় দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা বাদী হয়ে ২০২৩ সালের ২ অক্টোবর মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, জমিটি আবদুল হাই স্ত্রী শিরিন আক্তার, মেয়ে শেখ রাফা হাই ও ছেলে শেখ ছাবিদ হাইয়ের নামে হস্তান্তর করেন। জমি হস্তান্তরে তাদের সহযোগিতা করেন আবদুল হাইয়ের ভাই বিএম কম্পিউটার্স ও ক্রাউন প্রোপার্টিজের মালিক শেখ শাহরিয়ার ও দলিলদাতা আমিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১১

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১২

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৩

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৪

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৬

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৭

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৮

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৯

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

২০
X