বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

যার দুকূল গেল…

যার দুকূল গেল…

নদীভাঙনে নিঃস্ব পরিবারগুলোর দুঃখ-দুর্দশা-দুর্ভোগ কেউ নিজ চোখে না দেখে থাকলেও তা অনুধাবন করা কঠিন কিছু নয়। একসময় যাদের নিজের জমিতে বসতভিটা, কৃষিজমিসহ সাজানো একটি সংসার ছিল, নদীভাঙনে সে মানুষই হয়ে পড়েন নিঃস্ব, সহায়সম্বলহীন, উদ্বাস্তু। বেঁচে থাকার জন্য কষ্টেসৃষ্টে কোনোরকম কোথাও গুঁজে দিতে হয় জীবনকে। পরিতাপের বিষয়, যুগের পর যুগ কিংবা দশকের পর দশক পেরিয়ে যখন সেই নদীতে চর জাগে; ভাঙনকবলিত মানুষের আগের জায়গা যখন দৃশ্যমান হয়, তখন তা ফিরে পেতে পোহাতে হয় নদীভাঙনের চেয়েও বেশি দুর্ভোগ। বেশিরভাগ ক্ষেত্রে জমির মালিক ফিরে পান না নিজ জমি। এ ক্ষেত্রে আইনি জটিলতা যেমন রয়েছে; তেমনি থাকে স্থানীয় ভূমিদস্যুদের উৎপাত। ভূমিদস্যুদের সঙ্গে আবার রয়েছে সংশ্লিষ্ট ভূমি অফিস কর্মকর্তাদের যোগসাজশ। ভাঙনকবলিত মানুষের এ দুঃখগাথা কিছুটা অনুধাবন করতে প্রখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার রচিত নদীকে কেন্দ্র করে মর্মস্পর্শী গানটির কথা স্মরণ করা যেতে পারে। বহুশ্রুত গানটির একটি চরণ এমন—‘এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো,/যার একূল ওকূল দুকূল গেল/তার লাগি কি করো’। বাস্তবে অভিযোগটির সত্যতা দাঁড়িয়েছে এমন—শুধু নদী নয়, সমাজ বা মানুষও গ্রাস করে কূল। ভাঙনকবলিত এসব মানুষের এক কূল গ্রাস করে নদী। আর হাবুডুবু খায় এসে আরেক কূলে, অসহায় উদ্বাস্তু অবস্থায়!

সোমবার দৈনিক কালবেলায় প্রকাশিত এ-সংক্রান্ত একটি প্রতিবেদনে এমন একটি হতাশার চিত্র বিস্তারিত বর্ণিত হয়েছে। প্রতিবেদন বলছে, নদীতে বিলীন হওয়া জমির অবস্থান ও কাগজপত্র ঠিক থাকলেও সে জমির ওপর ভুক্তভোগীর আর মালিকানা থাকে না! আবার একসময় তা ফিরলেও আইনের মারপ্যাঁচে হয়ে যায় সরকারের খাসজমি। খাসজমি নিজের করতে পড়তে হয় নানা জটিলতায়। দেশের বিভিন্ন নদনদীপাড়ে ভাঙনের শিকার লাখ লাখ মানুষ আজ এ বাস্তবতার মুখোমুখি। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে আইনি জটিলতা এবং প্রশাসনিক উদাসীনতা ও অপতৎপরতা।

জানা যায়, স্বাধীন বাংলাদেশে দুবার এ আইন আংশিক পরিবর্তন হয়। তবে মালিকানা ধরে রাখার ৩০ বছরের যে সময়সীমা ছিল, তা বাতিল হয়নি। আইন অনুযায়ী, জমির মূল মালিক বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার পেলেও জমি যদি ৩০ বছরের বেশি নদীর মধ্যে থাকে তবে সে ক্ষেত্রে জমিতে তার আর অধিকার থাকবে না। অথচ এসব জমি দখলে রয়েছে ভূমিদস্যুর দৌরাত্ম্য। অভিযোগ রয়েছে, ভূমিদস্যুরা এসব জমি জোরপূর্বক দখল করে, ঘর তোলে; এমনকি সেই জমি বিক্রিও করে। কিন্তু জমির প্রকৃত মালিক নদীভাঙা ভূমিহীনরা তা পারেন না। এমন অবস্থায় ভুক্তভোগীরা দাবি তুলছেন, নদী ভাঙলে জমি খাস—সরকারের এ আইন প্রত্যাহার এবং জমির মালিকানা ও তাদের স্বত্বাধিকার ফেরতের। তারা বলছেন, ‘নদী ভাঙবে জমি তার, থাকবেও তার। খাস কেন হবে?’ আইনজ্ঞরা বলছেন, এ-বিষয়ক আইন সংশোধন করে জনকল্যাণমূলক ও সময়োপযোগী করতে কর্তৃপক্ষের ভাবা উচিত।

এ কথা স্মরণে রাখা জরুরি, মানুষের কল্যাণ তথা জনস্বার্থেই তৈরি হয় আইন। আবার তা মানুষের কল্যাণেই প্রয়োজনীয় সংশোধন বা বাতিলও করা হয়। বিদ্যমান আইন যদি ভাঙনকবলিত মানুষের দুর্দশার কারণ হয়, তবে অবশ্যই তাকে মানুষের কল্যাণ উপযোগী করা অত্যাবশ্যকীয় এবং সে উদ্যোগ নিতে পিছপা হওয়া যাবে না। পাশাপাশি ভাঙনের কবলে পড়া এসব জমির ওপর ভূমিদস্যুদের দৌরাত্ম্য ঠেকানোর প্রশাসনিক তৎপরতা বাড়াতে হবে। আইনি পদক্ষেপ নিতে হবে অভিযুক্ত ভূমি অফিসগুলোর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধেও। আমাদের প্রত্যাশা, নদীভাঙন রোধ ও ভাঙনকবলিত মানুষের দুঃখ লাঘবে আইনি সংস্কারসহ বিদ্যমান সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সরকার ও সংশ্লিষ্টরা তৎপর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X