মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির আরও ১১ নেতাকে দুঃসংবাদ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য আরও ১১ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মাদারীপুর-১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা মিঠুর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী কামাল জামান মোল্লার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু, সদস্য মাহাবুব মাদবর, শামীম চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান; শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পান্নু গোমস্তা, সাইদুজ্জামান নাসিম, আলমগীর হোসেন আলম; পৌর বিএনপির সদস্য মোস্তফা মোল্লা ও কুদ্দুস মোল্লা এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুমন চৌধুরী।

তাদের প্রত্যেককে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে, এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমার বিরুদ্ধে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমি দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নই।

শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান নাসিম বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। দলের যেকোনো সিদ্ধান্ত মাথা পেতে নেব। শুধু এটুকু বলব- কোথায় কী দোষ করেছি, তা নিজেও জানি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১০

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১১

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১২

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৩

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৪

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৬

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৭

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৮

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৯

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

২০
X