কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

সিমন দ্য বোভোয়ার

জন্মদিন
সিমন দ্য বোভোয়ার

সিমন লুসি এর্নেস্তিন মারি বেরত্রঁ দ্য বোভোয়ার; যিনি সিমন দ্য বোভোয়ার নামে বেশি পরিচিত। তিনি ছিলেন ফরাসি লেখিকা, বুদ্ধিজীবী, অস্তিত্ববাদী দার্শনিক, রাজনৈতিক-কর্মী, নারীবাদী ও সমাজতত্ত্ববিদ। ১৯০৮-এর ৯ জানুয়ারি প্যারিসে জন্মগ্রহণ করা এ মহীয়সী যদিও নিজেকে দার্শনিক মনে করতেন না। সিমন ১৯২৫ সালে গণিত ও দর্শনে ব্যাকালরেট পরীক্ষায় পাস করেন। অন্যান্য প্রতিষ্ঠানে তিনি গণিত, সাহিত্য, ভাষা দর্শন নিয়ে পড়েন এবং ১৯২৯ সালে অ্যাগ্রিগেশন পাস করেন। তার নারীবাদী অস্তিত্ববাদ ও নারীবাদী তত্ত্বে তাৎপর্যপূর্ণ প্রভাব ছিল। তিনি দর্শন, রাজনীতি ও সামাজিক বিষয়াবলির ওপর রচনা, গ্রন্থ ও উপন্যাস এবং জীবনী ও আত্মজীবনী রচনা করেন। বর্তমানে তিনি সবচেয়ে বেশি পরিচিত তার অধিবিদ্যামূলক উপন্যাস শি কেম টু স্টে ও দ্য ম্যান্ডারিনস এবং ১৯৪৯ সালে লেখা তার প্রবন্ধগ্রন্থ ল্য দোজিয়েম সেক্সের জন্য। শেষোক্ত গ্রন্থটিতে নারীর ওপর নিপীড়নের বিশ্লেষণ করা হয়েছে এবং এটিকে নারীবাদের একটি অন্যতম ভিত্তিগ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। সিমন অবিবাহিত ছিলেন। ফরাসি দার্শনিক জঁ-পল সার্ত্রে ও মার্কিন লেখক নেলসন অ্যালগ্রেনের সঙ্গে তার প্রেম ছিল। প্রখ্যাত অস্তিত্ববাদী দার্শনিক জঁ-পল সার্ত্রের মৃত্যুর আগপর্যন্ত দুজন একসঙ্গেই বসবাস করেছেন। ১৯৮৬ সালের ১৪ এপ্রিল মারা যান এ মহীয়সী নারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১০

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১১

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১২

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৩

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৪

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৫

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৬

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৭

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৮

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৯

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

২০
X