স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্রিকেট অঙ্গনে বিতর্ক থামছেই না। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মুস্তাফিজের বদলে যদি লিটন দাস কিংবা সৌম্য সরকার হতেন, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড একই সিদ্ধান্ত নিত না।

আশরাফুলের বক্তব্য, উপমহাদেশের ক্রিকেট এখন রাজনীতির প্রভাব থেকে মুক্ত নয়। বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান—সব দেশেই ক্রিকেট বোর্ডে এমন অনেক সিদ্ধান্তগ্রহণকারী আছেন, যাদের পেশাদার ক্রিকেটের অভিজ্ঞতা নেই। তার মতে, এই বাস্তবতায় মুস্তাফিজ ‘নোংরা রাজনীতির’ শিকার হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, “মুস্তাফিজের বদলে যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন, তাহলে কি বিসিসিআই একই কাজ করত? আমার মনে হয় না। এখানে সস্তা ধর্মীয় আবেগকে কাজে লাগানো হচ্ছে, যা রাজনীতিবিদরা খেলছেন।” তিনি আরও বলেন, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতে যাবে কি না—তা নিয়েও তার সংশয় আছে।

“ভারতে না গেলে বিসিবি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু জাতীয় মর্যাদা অর্থের চেয়েও বড়,” যোগ করেন তিনি।

আইসিসির বর্তমান চেয়ারম্যান ও বিসিসিআইয়ের সাবেক কর্মকর্তা জয় শাহকে লক্ষ্য করে কড়া সমালোচনাও করেন আশরাফুল। তার যুক্তি, অতীতে বিসিসিআইর মতো ব্যক্তিরা দায়িত্বে থাকলে এমন ঘটনা ঘটত না। “তারা পরিণত মানুষ ছিলেন, ক্রিকেট ও এর প্রভাব বুঝতেন। কিন্তু এখন এমন লোকজন সিদ্ধান্ত নিচ্ছেন, যারা কখনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি,” বলেন তিনি।

এ প্রসঙ্গে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্যেরও সমালোচনা করেন আশরাফুল। তার মতে, টি–টোয়েন্টি বিশ্বকাপ একটি বৈশ্বিক টুর্নামেন্ট—আইপিএলের সঙ্গে এক কাতারে ফেলা যায় না।

“এ ধরনের আন্তর্জাতিক ইস্যুতে তাড়াহুড়ো করে বক্তব্য দেওয়া ঠিক নয়,” বলেন তিনি।

সব মিলিয়ে, মুস্তাফিজ ইস্যুতে আশরাফুলের বক্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে—ক্রিকেটের সিদ্ধান্তে রাজনীতির প্রভাব কতটা, আর সেটার খেসারত কি শেষ পর্যন্ত খেলোয়াড়দেরই দিতে হচ্ছে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১০

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১১

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১২

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৩

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৪

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৫

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৬

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৮

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

২০
X