কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

বেকারত্বে জর্জরিত বিশ্বের সবচেয়ে সুখী দেশ

কর্মের খোঁজে ছুটছেন বাসিন্দারা। ছবি: সংগৃহীত
কর্মের খোঁজে ছুটছেন বাসিন্দারা। ছবি: সংগৃহীত

বেকারত্বে অসুখে জর্জরিত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে বর্তমানে ফিনল্যান্ডেই বেকারত্বের হার সবচেয়ে বেশি। ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংস্থাটি এই জরিপ প্রকাশ করেছে।

পরিসংখ্যানে বলা হয়েছে, গত নভেম্বর মাসে ফিনল্যান্ডে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৬ শতাংশ। ওই সময়ে ফিনল্যান্ডে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ কর্মহীন ছিলেন। এর ফলে দেশটি ইইউতে বেকারত্বের তালিকায় শীর্ষে উঠে এসেছে। এর আগে এই অবস্থানে ছিল স্পেন।

২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর এই প্রথম ফিনল্যান্ডে বেকারত্বের হার এতটা বেড়েছে। বিশ্লেষকদের মতে, এটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডের অর্থনৈতিক দুরবস্থারই প্রতিফলন।

প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে নেদারল্যান্ডসে বেকারত্বের হার ছিল মাত্র ৪ শতাংশ, আর পুরো ইউরোপীয় ইউনিয়নের গড় হার ছিল ৬ শতাংশ। দীর্ঘমেয়াদি প্রবণতা বিশ্লেষণে দেখা যায়, ইউরোপের দক্ষিণাঞ্চলের যেসব দেশে ঐতিহ্যগতভাবে বেকারত্ব বেশি ছিল—যেমন স্পেন ও গ্রিস—সেসব দেশ গত এক দশকে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি করেছে। বিপরীতে, ফিনল্যান্ড এবং সুইডেনে বেকারত্বের হার উল্টো পথে এগিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ফিনল্যান্ডে বেকারত্ব বৃদ্ধির একটি বড় কারণ হলো দেশটির শ্রমবাজারের আকার বেড়ে যাওয়া। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশ থেকে অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার ফলে শ্রমশক্তি বেড়েছে। তবে এই প্রবণতা এমন এক সময়ে ঘটেছে, যখন ফিনিশ অর্থনীতি মন্দার মধ্য দিয়ে যাচ্ছে এবং নতুন কর্মসংস্থান পাওয়া কঠিন হয়ে উঠেছে। এ ছাড়া ফিনল্যান্ড সরকারের নেওয়া কিছু নীতির কারণে অভিবাসীদের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে বিভিন্ন অভিবাসী সংগঠন।

তবে ইউরোস্ট্যাটের এই হতাশাজনক তথ্য সত্ত্বেও ফিনল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক ও কর্মসংস্থান মন্ত্রণালয় আশাবাদী। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে দেশটিতে কর্মসংস্থানের সংখ্যা প্রায় ২৫ হাজার বেড়েছে এবং নির্দিষ্ট কিছু খাতে নতুন চাকরির সুযোগও তৈরি হচ্ছে। আগামী ১২ মাসের মধ্যে ফিনল্যান্ডের শ্রমবাজার পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X