মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেখ আব্দুল্লাহ
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

ঈদে সড়ক দুর্ঘটনা এড়াতে করণীয়

ঈদে সড়ক দুর্ঘটনা এড়াতে করণীয়

আমাদের দেশে ফিটনেসবিহীন গাড়ি ও ড্রাইভারদের অসতর্কতার কারণে সারা বছর সড়ক দুর্ঘটনা ঘটতেই থাকে। আর ঈদ এলে সড়ক দুর্ঘটনা আরও বেড়ে যায়। অনেক ঘরফেরা যাত্রীর ঘরে ফেরা হয় না। সড়কে তাদের প্রাণ দিতে হয়। ফলে একটি পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে নেমে আসে স্বজন হারানোর শোকের ছায়া। দেখতে দেখতে ঈদুল আজহার আর কয়টা দিন বাকি। রাস্তায় ঘরফেরা যাত্রীদের বাড়ছে উপচেপড়া ভিড়। তাই এ ঈদে যেন সড়কে দুর্ঘটনায় প্রাণ দিতে না হয়, সেদিকে অবশ্যই সবার লক্ষ রাখতে হবে। আমাদের একটু সাবধানতাই পারে সড়ক দুর্ঘটনা থেকে আমাদের জীবন রক্ষা করতে। তাই সড়ক দুর্ঘটনা এড়াতে আমাদের সর্বস্তরের জনগণকে সাবধানতা অবলম্বন করতে হবে। গণপরিবহন চালানোর সময় একজন গাড়িচালককে নিজ এবং গাড়ির ভেতরে সব যাত্রীর জানমালের কথা চিন্তা করে গাড়ি চালাতে হবে। গাড়ি চালানোর নির্ধারিত নিয়ম অনুসারে গাড়ি চালাতে হবে। ওভারটেকিং ও অধিক টিপের আসায় মাত্রাতিরিক্ত জোরে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। যাত্রীদেরও অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। একটু আগে বাড়ি যাওয়ার আসায় গাড়িচালককে পেরেশানি দেওয়া যাবে না। মনে রাখতে হবে, একটু দেরি করে বাড়ি ফেরা হলেও ভালো, কিন্তু লাশ হয়ে যেন বাড়ি ফিরতে না হয়। এ ছাড়া গণপরিবহনের মালিকদের সড়ক দুর্ঘটনা এড়াতে দৃষ্টি দিতে হবে, ফিটনেসবিহীন গাড়ি রাস্তা থেকে উঠিয়ে নিতে হবে। প্রাপ্তবয়স্ক ও দক্ষ লোককে গাড়িচালক হিসেবে নিয়োগ দিতে হবে।

অনেকে শহর-বন্দর থেকে মোটরবাইক নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হবেন। তাই এসব বাইকারদের হেলমেট পরিধান করতে হবে এবং বাইকের অতিরিক্ত গতি যেন না হয়, সেদিকে লক্ষ রেখে গাড়ি চালাতে হবে। এ ছাড়া যাত্রা করার আগে মোটরবাইকের সবকিছু ঠিকঠাক আছে কি না, খেয়াল করে নিতে হবে। বাইক দুর্ঘটনা হওয়ার বিশেষ একটা দিন হলো ঈদের দিন। মোটরবাইক দ্রুত ও সহজ বাহন হওয়ায় ঈদের দিন আত্মীয়স্বজনের বাড়িতে কোরবানির মাংস দেওয়ার জন্য অনেকে বাইক নিয়ে ছোটাছুটি করেন আর এ ছোটাছুটির কারণে অনেকে দুর্ঘটনার শিকার হন। সেইসঙ্গে ঈদে ট্রাফিক পুলিশদেরও দায়িত্বের প্রতি আরও দৃঢ় হতে হবে। যদি এভাবে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সাবধানতা অবলম্বন করি, তাহলে এ ঈদে সড়ক দুর্ঘটনা অনেকাংশ কমিয়ে আনা সম্ভব।

শেখ আব্দুল্লাহ, শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X