স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:২১ এএম
প্রিন্ট সংস্করণ

টুর্নামেন্টসেরা না হওয়ায় ক্ষুব্ধ রোনালদো

টুর্নামেন্টসেরা না হওয়ায় ক্ষুব্ধ রোনালদো

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে প্রথম ট্রফি জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি। চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়তে বাধ্য হন পর্তুগিজ তারকা। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। দুটি গোলই করেন রোনালদো।

নিজ ক্লাব আল নাসরকে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতিয়েও খুশি নন রোনালদো। শনিবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে রোনালদোর করা জোড়া গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতেছে আল নাসর। তার অসাধারণ নৈপুণ্যে টুর্নামেন্টের ৪২ বছরের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে সৌদি আরবের ক্লাবটি। ফাইনালের দুই গোলসহ টুর্নামেন্টে ৬ ম্যাচে ৬ গোল করেন পর্তুগিজ তারকা। চ্যাম্পিয়নশিপ শিরোপার সঙ্গে তাই ব্যক্তিগত পুরস্কার হিসেবে গোল্ডেন বুট জিতেছেন রোনালদো। কিন্তু গোল্ডেন বুট জিতেও সন্তুষ্ট নন তিনি। ফাইনাল শেষে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার না পাওয়ায় বেশ অসন্তুষ্ট ছিলেন সিআর সেভেন। এ পুরস্কারটি জিতেছেন এই মৌসুমেই আল হিলালে যোগ দেওয়া সার্বিয়ান মিলানঙ্কোভিচ-সাভিচ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা ডেইলি মিরর বলছে, পুরস্কার ঘোষণার পর আয়োজকদের সঙ্গে এ নিয়ে কথা বলতে যান রোনালদো এবং তাদের কাছ থেকে এ ব্যাপারে ব্যাখ্যাও দাবি করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। এ সময় আঙুল উঁচিয়ে ভি-চিহ্ন দেখান রোনালদো। অর্থাৎ ফাইনালে দলকে জেতানোর পথে জোড়া গোল করাকেই ইঙ্গিত করেছেন পর্তুগিজ মহাতারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১০

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১১

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১৪

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১৬

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৭

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৮

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৯

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

২০
X