স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ
তিন ম্যাচে খেলবেন না

অভিষেকে মেসির গোল

অভিষেকে মেসির গোল

মেজর লিগ সকারের অভিষেক ম্যাচেও গোল করেছেন লিওনেল মেসি। তার পায়ের ছোঁয়ায় ১১ ম্যাচ পর জয় পেয়েছে ইন্টার মিয়ামি।

মেজর লিগ সকারের গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমেও গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। নিউইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে মিয়ামির ২-০ ব্যবধানে জয়ে বড় অবদান ছিল তার। গতকাল এমএলএসে অভিষেক হয় মেসির। ভোর সাড়ে ৫টায় নিউইয়র্ক রেড বুলসের মাঠ রেডবুল অ্যারেনায় এমএলএসের ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মিয়ামি ও নিউইয়র্ক রেড বুলস। ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে মেসির দল। যেখানে প্রথম গোলটি করেছেন ডিয়েগো গোমেজ এবং ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেছেন মেসি। এ দিন অভিষেকের সম্ভাবনা থাকলেও প্রথম একাদশে মেসিকে রাখেননি কোচ টাটা মার্টিনো। অবশ্য তার পেছনে মিয়ামি কোচের ভালো যুক্তি ছিল। এ পর্যন্ত ৮ ম্যাচ মিলে ৭১৪ মিনিট খেলা মেসিকে মেজর লিগ সকারের (এমএলএস) গতকালের ম্যাচে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল। ম্যাচের আগেই বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি সবাই মেসির খেলা দেখতে চায়। কিন্তু ভুল কাজ করে আমি ঝুঁকি নিতে চাই না।’ ম্যাচের প্রথম ৩০ মিনিটে কোনো শটই নিতে পারেনি মিয়ামি। ম্যাচের ৬০ মিনিটে লিওনার্দো কাম্পানাকে তুলে নিয়ে মেসিকে মাঠে নামান মার্তিনো। এর ফলে যারা টিকিট কেটে মেসির এমএলএস অভিষেক দেখতে এসেছিলেন তাদের সেই আশাও পূর্ণতা পায়। মেসির সঙ্গে এ সময় মাঠে নামেন বুসকেতসও। মেসি নামার পর ম্যাচের গতি ও দৃশ্যপটেও পরিবর্তন আসে। আক্রমণের নিয়ন্ত্রণ চলে আসে ইন্টার মিয়ামির হাতে। মাঠে নেমে দারুণ কিছু সুযোগও তৈরি করেন মেসি। যদিও সেগুলো পরিণতি পাচ্ছিল না। ৮৭ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক আদায় করে নেন মেসি। যদিও মেসির ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে বাধা পেয়ে ফিরে আসে। তবে ফ্রি কিক থেকে না পারলেও গোলটা ঠিকই পেয়েছেন মেসি। ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়ান বেঞ্জামিন ক্রামাশ্চিকে। পরে ফিরতি বল টোকা দিয়ে জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। শেষ পর্যন্ত দুই গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি। গতকাল ম্যাচের পর মিয়ামি কোচ জানান, তিন ম্যাচের জন্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনকে পাচ্ছে না ফ্লোরিডার দলটি। তবে চোটজনিত বা বিশ্রামজনিত কারণে নয়, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতেই তিনি ক্লাব থেকে ছুটি পাচ্ছেন। বিশ্বকাপ বাছাইয়ের অংশ হিসেবে আগামী ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর লিওনেল স্কালোনির দল দ্বিতীয় বাছাইয়ের ম্যাচটি খেলবে বলিভিয়ায়। ঠিক কাছাকাছি সময়েই ৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসের বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর স্পোর্টিং কানসাসের বিপক্ষে মায়ামির ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোতে মেসির থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোয়াই বাঁধ ভেঙে তছনছ ৩০ গ্রাম, বালুখেকোদের বিরুদ্ধে মামলা

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত?

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে ‘র‍্যাডক্লিফ লাইন’

এবার ইরানের পিক্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

জাপানে রীতিমতো বিধ্বস্ত রণবীরের ‘ধুরন্ধর ২’

বিশ্লেষণ / কীভাবে পারমাণবিক কর্মসূচির বদলে গুরুত্বপূর্ণ হয়ে উঠল হরমুজ প্রণালি

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান 

১০

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জামায়াত নেতা

১১

হরমুজে তেলবাহী জাহাজে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

১২

কুমিল্লায় বাড়ছে যক্ষ্মার ঝুঁকি

১৩

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি

১৪

সরকারি কর্মকর্তাদের আর্থিক সুবিধায় কাটছাঁটের উদ্যোগ

১৫

ইনস্টাগ্রামে মেসির বার্তা

১৬

৫ দিনেও মিলেনি বিমানবন্দর কর্মকর্তার খোঁজ

১৭

স্বর্ণের দাম কমার পর আজ ভরি কত?

১৮

এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়: দেশম 

১৯

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

২০
X