স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল ফাইনালের সময় এগিয়ে আনল বিসিবি

বিপিএল লোগো। ছবি : সংগৃহীত
বিপিএল লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচের শুরুর সময় পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৩ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল এখন শুরু হবে সন্ধ্যা ৬টায়, আগে নির্ধারিত ছিল রাত ৭টা। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবি জানিয়েছে, সম্প্রচার, দর্শক সুবিধা ও ম্যাচ-পরবর্তী কার্যক্রমের কথা বিবেচনা করেই সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

এর আগে বিপিএলের প্লে-অফে ওঠা চার দলও নিশ্চিত হয়েছে—রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস।

সূচি অনুযায়ী, ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী। একই দিন দুপুর ১টায় এলিমিনেটরে খেলবে রংপুর ও সিলেট। এরপর ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় হবে এলিমিনেটর-২।

কোয়ালিফায়ার-১-এর জয়ী দল সরাসরি ফাইনালে যাবে। এলিমিনেটর-২-এর বিজয়ী দল দ্বিতীয় ফাইনালিস্ট হবে।

গ্রুপ পর্ব শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল রাজশাহী ওয়ারিয়র্স। ১২ পয়েন্ট করে নিয়ে চট্টগ্রাম ও রংপুর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়, আর ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে সিলেট টাইটানস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১০

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১১

আজ বিশ্ব গোসল দিবস

১২

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৩

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৪

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৫

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৬

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৭

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১৮

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

১৯

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

২০
X