স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

নেইমারের আল হিলালের কাছে বেনজেমার হার

নেইমারের আল হিলালের কাছে বেনজেমার হার

ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমা ও এনগোলে কন্তেদের মতো ইউরোপ মাতানো তারকাদের দলে ভিড়িয়েছে সৌদি প্রো লিগের দলগুলো। লিগটির হাইভোল্টেজ ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে থেকেও বেনজেমার আল ইত্তিহাদকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে নেইমারের আল হিলাল। শনিবার সৌদির প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে বেনজেমার আল ইত্তিহাদের বিপক্ষে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে নেইমারের দল আল হিলাল। সার্বিয়ার ফরোয়ার্ড আলেকজান্ডার মিত্রভিচ দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন। আল হিলাল-আল ইত্তিহাদ দুই দলেই তারকাদের ছড়াছড়ি। সৌদি প্রো লিগের হাইভোল্টেজ ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় ইত্তিহাদ। ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোমারিনহোর গোলে লিড নেয় ইত্তিহাদ। চার মিনিট পরেই গোল পরিশোধ করেন আলেকজান্ডার মিত্রভিচ। প্রথমার্ধে আল হিলালের জালে আরও দুই গোল দেয় বেনজেমার দল। ৩৮ মিনিটে অধিনায়ক করিম বেনজেমা গোল করে লিড এনে দেন ইত্তিহাদকে। প্রথমার্ধের যোগ করা আট মিনিটে মরক্কোর আব্দেররাজ্জাক গোল করলে ৩-১ এগিয়ে যায় ইত্তিহাদ। পিছিয়ে থেকে বিরতিতে যায় আল হিলাল। তবে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ইত্তিহাদের রক্ষণে আক্রমণের ঝড় তোলেন মিত্রভিচ-ম্যালকমরা। ম্যাচের ৬০ এবং ৬৫ মিনিটের মাথায় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হিলালের সার্বিয়ান তারকা মিত্রভিচ। পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করে ম্যাচে ৩-৩ সমতা আনেন হিলাল স্ট্রাইকার। তবে ৭১ মিনিটে আবারও ইত্তিহাদের জালে হিলালের গোল। এবার অধিনায়ক সালেম আল দাউসারি স্কোরশিটে নাম তোলেন। সেই সঙ্গে ৩-১ গোলে পিছিয়ে পড়া ম্যাচ ৪-৩ গোলে জিতে নেয় নেইমারবিহীন আল হিলাল। ইনজুরির কারণে এখনো সৌদি প্রো লিগে অভিষেক হয়নি ব্রাজিল ফরোয়ার্ড নেইমারের। তাকে ছাড়াই টানা তিন জয়ে বেনজেমার আল ইত্তিহাদকে পেছনে ফেলে সৌদি প্রো লিগের শীর্ষে অবস্থান করছে আল হিলাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X