স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ এএম
প্রিন্ট সংস্করণ

চ্যাম্পিয়নদের হারাল মেসির মিয়ামি

চ্যাম্পিয়নদের হারাল মেসির মিয়ামি

লিওনেল মেসি-জাদু চলছেই। এবার মেজর লিগ সকারের (এমএলএস) চ্যাম্পিয়নদের বিপক্ষে তার একক নৈপুণ্যে জিতেছে ইন্টার মিয়ামি। লস অ্যাঞ্জেলেসকে ৩-১ গোলে হারিয়েছে তারা। তিন গোলের দুটিতে সহায়তা করেছেন মেসি। শুরুতে ফাকুন্দো ফারিয়াসের গোলে এগিয়ে যায় মিয়ামি। এরপর মেসির সহায়তা আরও দুটি গোল করেন জর্দি আলবা ও লিওনার্দো কাম্পানা।

ম্যাচের প্রথম কয়েক মিনিটে ইন্টার মিয়ামির চেয়ে লস অ্যাঞ্জেলেসই আক্রমণে বেশি এগিয়ে ছিল। ১৩ মিনিটের মধ্যে একাধিক সহজ সুযোগ হাতছাড়াও করে তারা। এমনকি গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ডেনিস বোয়াঙ্গা। এ সময় অপেক্ষাকৃত কম সুযোগ পেলেও লস অ্যাঞ্জেলেসের মতো ভুল করেনি ইন্টার মিয়ামি। ১৪ মিনিটে দুর্দান্ত এক গোলে ইন্টার মিয়ামিকে লিড এনে দেন ফারিয়াস। সতীর্থ টিমো আভিলেসের পাসকে দারুণ এক স্লাইডিং শটে জালে জড়ান ফারিয়াস। খেলার ৩৪ মিনিটে আরেকবার ইন্টার মিয়ামিকে বাঁচিয়ে দেন গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। ৩৮ মিনিটে ম্যাচের প্রথম গোলটা পেয়েই গিয়েছিলেন মেসি। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি। মেসিকে দারুণভাবে রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। বিরতির পর লস অ্যাঞ্জেলেসের ম্যাচে ফেরার পথ আরও কঠিন করে দেন মেসি-আলবারা। খেলার ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণভাবে মেসি বল বাড়ান আলবাকে লক্ষ্য করে। নিখুঁত ফিনিশিংয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই স্প্যানিশ তারকা। ম্যাচের ৮৩ মিনিটে ফের মেসির ঝলক। বল পেয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে নিজে শট নেওয়ার জায়গা না পেয়ে বাড়িয়ে দেন সতীর্থ কাম্পানাকে। দারুণ ফিনিশিংয়ে গোল করে দলের হয়ে ব্যবধান ৩-০ করেন কাম্পানা। এরপর অন্তিম মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের হয়ে রায়ান হোলিংশেড এক গোল করে ব্যবধান কমালেও হার নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা। এই ম্যাচ শেষে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট টেবিলের ১৪ নম্বরেই থাকল ইন্টার মিয়ামি। ২২ পয়েন্ট নিয়ে তাদের নিচে আছে কেবল টরন্টো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: বাণিজ্যমন্ত্রী 

সারিকার আক্ষেপ, 'ভালো কাজ আমার কাছে আসে কম'

দেশে একের পর এক কম্পন / ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে করণীয়

শুধু মাদক বহনকারী নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনার আহ্বান মিনুর

ট্রাক-মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে জামায়াত নেতা নিহত

৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস্: সেরা বনফুলী, চ্যাম্পিয়ন বিকেএসপি

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

১০

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

১১

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

১২

চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আটক

১৩

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

১৪

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

১৫

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

১৭

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

‘হায় হোসেন’ মাতমে ভারী পুরান ঢাকা

১৯

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

২০
X